আমি বীর বিক্রমের মেয়ে। আমার বাবা যুদ্ধ করেছিল বলেই তোমরা পুলিশ হয়েছ।’ পাল্টা জবাব, ‘আমরাও ভেসে আসিনি। আমিও মুক্তিযোদ্ধার সন্তান। আপনার বাবা একা যুদ্ধ করে নাই।’ রোববার (১৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে সরকারি বিধিনিষেধের পঞ্চম দিনে ‘মুভমেন্ট পাস’ নিয়ে এভাবেই বাগবিতণ্ডায় জড়ান চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। এদিন দুপুরে তিন আরো
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে আরো
২০১৩ সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী এনায়েত রাব্বি রিমান্ড বাতিল চেয়ে জামিন আরো
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আরও ৩০ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের কারো নাম জানায়নি পুলিশ। এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া আরো
বেশ কিছুদিন ধরে নজরদারিতে থাকার পর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। মামুনুলকে গ্রেফতারের বিষয়ে রোববার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ। জানালেন কোন পরিপ্রেক্ষিতে হেফাজত নেতাকে গ্রেফতার করা হলো। হারুন আরো
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত এক মাস ধরে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির আরো
দেশের পাঁচ বিভাগের দুই-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা আরো
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ১৫ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আরো
দাবি বিয়ে করতে হবে। আর এই দাবিতে টানা ৩৬ ঘণ্টা যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন যুবতী। দীর্ঘ সময় ধরে ওই যুবতী ধর্নায় বসলে বিয়েতে রাজি ছিলেন না ওই যুবক। অবশেষে ওই যুবতীর জেদের কাছে হার মানতে হয় যুবক ও তার পরিবারকে। এলাকাবাসীর উদ্যোগে চার হাত এক হল। এমনই এক বিয়ের আরো
লালা বা ড্রপলেটের তুলনায় বাতাসের মাধ্যমেই করোনাভাইরাস ছড়ায় অনেক বেশি। বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক নিবন্ধে এই তথ্য জানিয়েছেন একদল গবেষক। এনডিটিভি। সার্স-কোভ-২ ভাইরাস, বা করোনাভাইরাসের ছড়ানো নিয়ে সম্প্রতি গবেষণা করেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ছয় জন গবেষকের একটি দল। দলের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্রের কলোরাডো বৌল্ডার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আরো