সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে ঈদকে সামনে রেখে বাড়িফেরা মানুষের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে হতাশা প্রকাশ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যা ঘটতে দেখা যাচ্ছে তার ফলাফল আমরা আগামী ১৪দিন পরই পাব। যারা নির্দেশ অমান্য করে নিজেদের ঝুঁকি নিয়ে ভিড়ে গেছেন তারা যেন পরিণতির জন্য সরকারকে কোনোভাবে দায়ী না করেন। আরো
করোনা সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু জরুরি পরিবহনকাজে নিয়োজিত যানবাহন পারাপারে অনুমতি রয়েছে ঘাট কর্তৃপক্ষের। কিন্তু ফেরিঘাটে ভিড়লেই অপেক্ষমাণ যাত্রীরা লাফ দিয়ে ফেরিতে ওঠা শুরু করেন। অপেক্ষমাণ যাত্রীর চাপের কারণে সীমিত আকারে ফেরিও চলাচল ব্যাহত রাখা হয়েছে। শুক্রবার (৭ মে) সকাল থেকে ঈদ সামনে আরো
ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। এ অবস্থায় ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে। শনিবার (৮ মে) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আরো
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ২৮৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৭২ হাজার ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আরো
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আমরা উদ্বিগ্ন, সবাইকে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। শনিবার (৮ মে) বিকাল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে এক জরুরি ব্রিফিংয় তিনি এসব আরো
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তিনটি কলোনির অন্তত ২৪টি কক্ষ পুড়ে গেছে। শনিবার (৮ মে) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে জসিম উদ্দিন ইকবাল কলোনির ভাড়াটিয়া তুহিনের স্ত্রী সিলিন্ডার গ্যাসে রান্না করছিল। হঠাৎ ওই সিলিন্ডারটি লিকেজ হয়ে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আরো
সব ভয়কে বাস্তবে রূপ দিয়ে এবার দেশে শনাক্ত করা হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। আজ শনিবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আরো
দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আরহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, শনিবার আরো
পাটুরিয়া ও শিমুলিয়া রুটে আজ শনিবার থেকে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কিন্তু, সরকারি ঘোষণার তোয়াক্কা না করে করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষজন শনিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে পৌঁছায়। ফলে ঘাট এলাকায় কয়েক হাজার মানুষের জনসমাগম হয়ে যায়। কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি আরো
নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ। শনিবার (০৮ মে) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ভিড় করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। বিআইডব্লিউটিএ সকাল থেকে ঘাট এলাকায় মাইকিং করলেও যাত্রীরা ঘাট থেকে সরছেন না। ঘাট এলাকায় কথা হয় বরিশালগামী আরো