আর এক দিন পরই কোরবানির ঈদ। এখনো জমে ওঠার অপেক্ষায় দেশের বিভিন্ন এলাকার পশুর হাটগুলো। এখনো দর কষাকষির প্রবণতাই বেশি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। তবে, দ্রুতই এই অবস্থা কাটবে বলে আশা বিক্রেতাদের। গাবতলীর পশুর হাটে এবার উঠেছে একটি মাত্র উট। আছে ৫টি দুম্বাও। হাটে উট-দুম্বাগুলো ঘিরে জমে যাচ্ছে উৎসুক মানুষের ভিড়। আর আরো
এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিকভাবে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রবিবার (১৮ জুলাই) দিবাগত রাতে অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। নির্দেশনা অনুযায়ী, ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট করতে হবে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের। করোনাভাইরাসের কারণে এবছর শুধুমাত্র আরো
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরো
কোভ্যাক্সের আওতায় মডার্নার ৩০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকায় পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই টিকাগুলো আজ সকালে এসে পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইটের শিডিউল বদলের কারণে টিকা সন্ধ্যায় আসছে। ২২ আরো
আগামীকাল পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করবে দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রাম। সৌদিসহ মধ্যপ্রচ্যের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে ২০ জুলাই ঈদ উদযাপন করবে এই অঞ্চলগুলোর ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশস্থ শাহ সুফি জাহাঙ্গীরিয়া মমতাজিয়া দরবার শরীফের আরো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৮৯৪ জনের মৃত্যু হলো। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার আরো
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। কোভিড-১৯ মহামারির কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না। আরো
চীন থেকে কেনা সিনোফার্মের কোভিড ভ্যাকসিনের আরও ২০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে। নিবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসে পৌঁছায়। এরপর রাত ৩টার দিকে আরেকটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা আসে। স্বাস্থ্য সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাস্থ্য আরো
গাজীপুরে নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকরা করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারবেন। আগামীকাল রোববার (১৮ জুলাই) চারটি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (১৭ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। আরো
রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদিপুকুর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি আরো