স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও বিশ্বজুড়ে এর প্রভাব কমেনি। কয়েকদিন ধরে দৈনিক দশ হাজারের কম মৃত্যু হলেও ফের তা দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪৫ লাখ মানুষের। গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৮০ আরো
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ তিন হাজার ৬৮০ জন। মৃত ৭৯ জনের মধ্যে পুরুষ ৪৩ জন ও ৩৬ জন আরো
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে প্রদীপের জামিন নামঞ্জুর এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ বুধবার (১ আরো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির ফল আজ বুধবার প্রকাশ করা হবে। বিকেল ৪টার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিবছরের মতো এবারও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি উর্ত্তীণদের মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে পাঠানো হবে। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৪টায় আরো
দেশের বেশ কয়েকটি নদীর পানি দিনকে দিন বেড়েই চলেছে। বিশেষ করে যমুনা নদীর পানি বাড়ছে বেশি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ছয়টি নদীর পানি ১৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের ১০টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরো
এবার পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না আরো
আগামী সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি বিবেচনায় এক আসন খালি রেখে জেড পদ্ধতিতে কেন্দ্রে আসন বিন্যাস করা হবে। এছাড়া, সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাতে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আরো
আজ মঙ্গলবার দেশে ফিরবেন আফগানিস্তানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক। কাবুল থেকে গিয়ে তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। দোহা থেকে মঙ্গলবার তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম। এর আগে মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছান আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি। শনিবার পৌঁছান আরও আরো
দেশে টানা তৃতীয়দিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৮৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ১০৯ জনের। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরো
দুইদিন কোমায় থেকে অবশেষে চলে গেলেন মাঝ আকাশে হার্ট অ্যাটাকের শিকার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার (৩০ আগস্ট) বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান ইত্তেফাক আরো