কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেখা বেগম (২৯) ও তার মেয়ে সানজিদার (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো দুইজন নিখোঁজ রয়েছে। সোমবার (১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ১১ জন যাত্রী নিয়ে একটি আরো
এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে রাজধানীতে আটটি কেন্দ্র করা হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল আরো
১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। টিকা কার্যক্রম উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য বিভাগ ভালো আরো
পূর্ব বিরোধের জের ধরে কমলগঞ্জের চৈত্রঘাটে প্রতিপক্ষের হামলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান এর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বাজারে আসার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায় বলে জানান স্থানীয়রা। এ সময় হামলাকারীর উপর্যুপরি ছুরিঘাতে গুরতর আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার আরো
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত মাহাদি আকিবকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিক্যালের আইসিইউ প্রধান রঞ্জন কুমার নাথ গণমাধ্যমকে বলেন, ‘ছেলেটা (আকিব) গতকাল থেকে লাইফ সাপোর্টে আছে। আজকেও তাকে নিয়ে বোর্ড মিটিং হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ধীরে ধীরে লাইফ সাপোর্ট খুলে নেয়া হবে।’ আরো
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রওশন এরশাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। মাঝেমধ্যে চোখ খুলে তাকালে কথা বলতে পারছেন না। রোববার (৩১ অক্টোবর) দুপুরে রওশন এরশাদকে দেখে এসে এমনটি জানিয়েছেন এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। তিনি বলেন, উনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া পর সেচুরেশন ৯৬ তে আছে। আরো
গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৬৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরো
রাজধানী ঢাকায় ১২টি কেন্দ্র থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে জানানো হলেও তা কমিয়ে আটটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পর্যাপ্ত সুবিধা না থাকায় আপাতত চারটি কেন্দ্র চালু হচ্ছে না। আগামীকাল সোমবার থেকে আটটি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আরো
নওগাঁ শহরের আরজি-নওগাঁ এলাকায় পুকুরে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের আরজি-নওগাঁ এলাকার নামা শেরপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো ওই এলাকার টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া আক্তার (১০), ছেলে ফরহাদ হোসেন (৬), টুকু মণ্ডলের ভাই সালাম মণ্ডলের মেয়ে খাদিজা আক্তার (৮) এবং একই আরো
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে আরো