যেসকল মোটরাযানে এখনও নম্বরপ্লেট সংযোজন করেননি মোটর মালিক, সেসব মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে বিআরটিএ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক জরুরী বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়। জরুরী বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইদানীং আরো
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ঢাকাকে জানানো হয়, এন্থনি ব্লিনকেন আলাপ করতে চান। এরপর সন্ধ্যায় দুই মন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। পররাষ্ট্র আরো
দেখা করার জন্য প্রেমিককে ডেকে পাঠিয়েছিলেন প্রেমিকা। দেখা হতেই প্রেমিককে জড়িয়ে চুম্বন করেন প্রেমিকা। তার পরই প্রেমিকের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রেমিক। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তরুণী। আরো
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এবং প্রতিষ্ঠানটির সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি।’ ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, তা নিয়ে সিদ্ধান্ত আরো
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকরা আরও দুই-তিন দিন হাসপাতালে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ প্রেস বিজ্ঞপ্তিতে আরও আরো
ঢাকার দক্ষিণখান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। তাদের বহনকারী একটি মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে এতে ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মাইক্রোবাসটির চালকের আসনে ছিলেন নিহত নারীর স্বামী। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা আরো
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী তিন দিনে আরও কমার আভাস রয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এক পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আরো
বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর বিশেষ কুচকাওয়াজ চলছে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। বিশেষ কুচকাওয়াজে যোগ দিয়েছেন ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। এতে ছয়টি দেশের সামরিক বাহিনীর আরো
মুসলিম বিশ্বে অনন্য ‘মসজিদ স্থাপত্য শিল্পে’র অন্যতম শ্রেষ্ঠ নান্দনিক নিদর্শন হিসেবে বিজয়ী হয়েছে বাংলাদেশের কেরানীগঞ্জে অবস্থিত ‘লাল মসজিদ’। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল-সালাম সম্মেলন হলে আয়োজিত এক রাজকীয় জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী স্থপতি কাশেফ চৌধুরীর পক্ষে ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আরো
টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়ার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে আগুনের এ সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের টাঙ্গাইল সদরের ২ ইউনিট, মির্জাপুরের ২ ইউনিট, কালিয়াকৈরের ২ ইউনিট, সখিপুর, বাসাইল ও এলেঙ্গার একটি করে ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস আরো