ভারি বর্ষণের ফলে চলতি জুন মাসে স্বল্প মেয়াদি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসের প্রথম দশ দিনে সারাদেশে বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি আরো
রংপুরের পীরগাছায় স্ত্রী আয়শা বেগমকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মাইনুদ্দীন। স্ত্রীর পরকীয়ার সম্পর্ক থাকার কারণে তাকে খুন করেছেন বলে থানায় জবানবন্দি দিয়েছেন তিনি। গতকাল সকাল ৭টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মাইনুদ্দীনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার বাবার নাম বশির আরো
প্রেমের টানে সুদূর আমেরিকা ছেড়ে গাজীপুরে এসেছেন এক মার্কিন নাগরিক। যেন প্রেমের কাছে সবকিছুই তুচ্ছ। ভৌগোলিক সীমারেখা, ধর্ম, বর্ণ কোনো কিছুই বাধা হয়নি। সুদূর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে উড়ে বাংলাদেশে এসে সোজা বিয়ে করলেন মিজুরি স্টেটের ক্যানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান। আর প্রেমিকা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের বাসন আরো
জাঁকজমকভাবেই আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ জন্য সরকারের সব স্তরেই চলছে জোরালো প্রস্তুতি। চ্যালেঞ্জ নিয়ে তৈরি পদ্মা সেতুর উদ্বোধন ও দেশবাসীকে এটি ব্যাপকভাবে জানাতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদেরও এর সঙ্গে যুক্ত করছে সরকার। তার অংশ হিসেবে গত বুধবার ৬৪ জেলা প্রশাসককেই (ডিসি) চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আরো
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে এবং লঘুচাপের বর্ধিতাংশ বিহার হতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা হতে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামীকাল সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ জানিয়েছেন, রংপুর ,ময়মনসিংহ, আরো
মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৯ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জনে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি করোনায়। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই অপরিবর্তিত রয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো আরো
সাপ্তাহিক ছুটির দিনে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে চাঁদপুর থেকে ঢাকা আসা তিন বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরও তিনজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের নিমতলী হাসারা হাইওয়েতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোররিকশার সংঘর্ষে চাঁদপুরের তিনজনসহ মোট ছয়জন নিহত হন। আজ শুক্রবার সকালে নিহত তরুণদের মরদেহ আরো
সিংহাসনে বসার ৭০ বছর পূর্তি হয়েছে বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। ১৯৫৩ সালের ২ জুন তার রাজ্যাভিষেক হয়। এই সত্তর বছরে বিশ্বের নানা প্রান্তে গিয়েছেন রানি। এসেছিলেন স্বাধীন বাংলাদেশেও। ১৯৮৩ সালের নভেম্বর মাসে তৎকালীন সামরিক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এটিই স্বাধীন বাংলাদেশে আরো
রাজধানীর অন্যতম বড় পাইকারী চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এই খবর পাওয়ার মাত্র চালের আড়ত থেকে উধাও হয়ে যান বেশিরভাগ ব্যবসায়ী। চালের হঠাৎ মূল্যবৃদ্ধির কারণে বাজার তদারকি করতে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার সকালে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার ও আরো
শেরপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়। শুক্রবার (৩ জুন) ভোরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নিজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নূরবানু (৫৫)। তিনি একই মহল্লার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফারুককে (৩৫) আটক আরো