পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। তারা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। রোববার (২৬ জুন) রাতে পদ্মা সেতুতে ওই দুই যুবক দুর্ঘটনার শিকার হন। পরে তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে এ দুর্ঘটনার আরো
পদ্মা সেতু দিয়ে রবিবার ভোর ৬টা থেকে উন্মুক্ত করা হয় গাড়ি চলাচল। ভোর থেকেই যানবাহনের চাপ ছিল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে। বাস-ট্রাকের পাশাপাশি অতিরিক্ত মোটরসাইকেলের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা সেতুর টোল প্লাজায় অবস্থান করে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে হাজারো মোটরসাইকেল আরো
পদ্মা সেতুতে আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। রবিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এর আগে, শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে পদ্মা আরো
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে মোটরসাইকেলের ঢল নেমেছে। একইসঙ্গে মানুষের স্রোত দেখা গেছে। অন্যান্য যানবাহনের চাপ ছিল লক্ষ্যণীয়। রবিবার (২৬ জুন) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে জড়ো হন। এ সময় জাজিরা প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনও ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আরো
পদ্মা সেতু এলাকা ঘুরতে এসেছিলেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আইয়ুব খান। পরে সেতু পার হতে গিয়ে জরিমানার মুখে পড়েন তিনি। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, তিনিই পদ্মা সেতু পার হতে গিয়ে প্রথমবারের মতো জরিমানা দিয়েছেন। রবিবার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টার দিকে তাকে জরিমানা করেন। আরো
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই যেন স্বপ্নজয়ের প্রতিযোগিতায় নেমেছে মানুষ। রোববার (২৬ জুন) সকালে পদ্মা সেতুর টোলপ্লাজা চালু হবার পর সেতু পাড়ি দেয়ার উৎসবে মেতেছে সবাই। এদিন প্রথম যে বাহনটি টোল দিয়ে পার হয়, সেটি মোটরসাইকেল। অন্যান্য গাড়ির তুলনায় মোটরসাইকেলের সংখ্যায় বেশি। এদিকে প্রথম লেডি বাইকার হিসেবে পদ্মা সেতু আরো
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ১ লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, বোতলজাত ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা। রবিবার ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪০ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ আরো
পদ্মা সেতুর ওপর কোনো যানবাহন দাঁড় করিয়ে কিংবা যানবাহন থেকে নেমে ছবি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উদ্বোধনের পরদিন (রোববার) পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখা গেছে সাধারণ মানুষদের। শুধু ছবিই নয়, পদ্মা সেতুতে হাটাহাটিও করতে দেখা গেছে অনেককে। আর তারই আরো
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পদ্মা সেতুতে চলাচল করছে সাধারণ মানুষ। কেউ গাড়ি থামিয়ে ছবি তুলছে, কেউ সেতু হেটে পারাপার হচ্ছে, কেউ গাড়ির সর্বোচ্চ গতিসীমা মানছে না, আবার কেউ মাথায় হেলমেট ছাড়াই বাইক নিয়ে পদ্মা সেতু পারি দিচ্ছেন। এই যখন অবস্থা, তখন সেতুতে সকল নিয়মকানুন পালনে বাধ্য করতে কঠোর হচ্ছে প্রশাসন। রোববার আরো