ভুলতা কর্ণগোপ এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকালে সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে। শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। আরো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার জন মারা গেছেন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ২৫ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫টায় আগুন লাগে হাসেম ফুড এন্ড বেভারেজের কারখানার দ্বিতীয় তলায়। ফায়ার সার্ভিস এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে তিনজন হলেন, স্বপ্না রাণী (৪৪), মীনা আরো
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৭৯২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১১ হাজার ৬৫১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৮৯ হাজার ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো
মহামারিকালে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জনস্বার্থ এবং জনস্বাস্থ্য সুরক্ষা ও ঝুঁকি মোকাবিলায় শেখ হাসিনা সরকার চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছেন। এ অবস্থায় অসহায় ও খেটে খাওয়া মানুষের আর্থিক এবং খাদ্য নিরাপত্তায় নানামুখী উদ্যোগ নিয়েছে আরো
ফিলিপিন্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ৮৫ আরোহী ছিলেন। রোববার (৪ জুলাই) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, সি-১৩০ মডেলের ওই বিমানটিতে আগুন ধরে গেছে। তাৎক্ষণিকভাবে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে। আমরা হতাহতদের আরো
দেশে আজও করোনায় মৃত্যু শতাধিক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১০৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে। এছাড়া একদিনে দেশে রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৮ হাজার ৩৬৪ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল আরো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন ছিলেন করোনা পজিটিভ। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক হাসপাতালের পরিচালক বলেন, আজ শনিবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন আরো
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো টালমাটাল বিশ্ববাসী। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের আরো
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। সাতজন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। আর মৃত একজনের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন। পরিচালক আজ বুধবার সকালে জানান, ২৪ ঘণ্টার মধ্যে করোনা আরো
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে চলমান শিক্ষাপদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মহামারিতে উচ্চশিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষাবর্ষের সময় কমানো, বিভিন্ন ধরনের ছুটি বাতিলসহ ছয়টি প্রস্তাব দিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের ‘রিকভারি গাইডলাইন’ পাঠানো হয়েছে। তবে এই পুনরুদ্ধার আরো