ইসলাম – ব্রেকিংবিডিনিউজ২৪

আল্লাহর কাছে সহজেই প্রিয় করে তোলে এমন ৪টি গুণ
প্রতিদিন চলাফেরায় মানুষের সামনে খুশি হওয়ার মতো অনেক কিছু ঘটে। আবার অনেক সময় মন খারাপ করার মতো পরিস্থিতি বা বিপদাপদও ঘটে থাকে।

কখনো কখনো আল্লাহর নাফরমানি হয়ে যায়, ছোট ছোট গুনাহেও লিপ্ত হয়ে পড়ে মানুষ। এইসব পরিস্থিতিতে খুব সহজেই একজন মুসলিম আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন সহজ কিছু গুণ ও আমলের মাধ্যমে। এই আমলগুলো করতে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হবে না। শুধু একটু সদিচ্ছাই আল্লাহর প্রিয় করে তুলবে।

আল্লাহর কাছে সহজেই প্রিয় করে তোলে এমন ৪টি গুণ হলো-

শোকর (কৃতজ্ঞতা)।

সবর (ধৈর্য)।

ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা)।

ইস্তিআযাহ (আশ্রয় চাওয়া)।

শোকর

প্রতিদিন ঘুম থেকে উঠে একজন মুসলিমের সর্বপ্রথম আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তায়ালা সুস্থভাবে আবার জীবন দিয়েছেন, সুস্থ রেখেছেন দিনের শুরুতেই এই নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। এজন্য হাদিসে বর্ণিত ঘুম থেকে উঠার দোয়াটি পড়া যেতে পারে।

এর বাইরেও যেকোনো ভালো পরিস্থিতি, নেয়ামত লাভ বা অতীতে পাওয়া নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা যেতে পারে

الحمد لله اللهم لك الحمد  ولك الشكر

সকল প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহ! আপনার জন্যই সকল প্রশংসা এবং আপনার জন্যই সকল কৃতজ্ঞতা।

সব কাজে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায়ের অভ্যাস গড়ে তুলতে পারলে তা নেয়ামত আরও বাড়িয়ে দেবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,‘…শিগগিরই আল্লাহ শোকর আদায়কারীদের প্রতিদান দেবেন।’ (সূরা আলে ইমরান, আয়াত, ১৪৪)

সবর বা ধৈর্য

সবর বা ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ। প্রতিদিন মানুষ যেসব ঘটনা বা পরিস্থিতির মধ্য দিয়ে যায়, এতে এমন অনেক পরিস্থিতি আছে যা তার মনোপূত হয় না। তাকে কষ্ট দেয়। কখনো হয়তো কোনো প্রিয়জনের অসুস্থতা বা মৃত্যু সংবাদ শুনতে হয়, আবার কখনো আর্থিক লোকসানের কথাও শুনতে হয়।

পরিস্থিতি যেমনি হোক এ সময় আল্লাহ তায়ালার ওপর ভরসা রেখে ধৈর্যধারণ করতে হবে। তবে আল্লাহ তায়ালা সাহায্য করবেন। আর ধৈর্যশীলদের জন্য পবিত্র কোরআনে বিশেষ শান্ত্বনার ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ তায়ালা নিজেই ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। বর্ণিত হয়েছে,  হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ (সূরা বাকারা, আয়াত, ১৫৩।

এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের, বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে আবার সুখে থাকলে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে। তবে উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর। (সহিহ মুসলিম, হাদিস, ২৯৯৯)

ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা)

আল্লাহ তায়ালার কাছে প্রিয় হতে চাইলে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার বিকল্প নেই। প্রতিদিন মানুষ প্রবৃত্তির তাড়নায় জেনে-বুঝে ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের গুনাহের কাজে জড়িয়ে পড়ে। তাই যেকোনো গুনাহে জড়িয়ে পড়লে তওবা করা উচিত। এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তিগফার করা জরুরি।

ইস্তিগফারের প্রতি উদ্বুদ্ধ করে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে।’ (সূরা ত্বহা, আয়াত, ৮২)

আরেক আয়াতে এসেছে, ‘যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে।’ (সূরা নিসা, আয়াত, ১১০)

রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কোনো গুনাহ ছিল না। তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে-রাতে প্রচুর পরিমাণ ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন।

হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বলতে শুনেছি, ‘আল্লাহর কসম! আমি প্রত্যহ আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি।’ (সহিহ বুখারি, হাদিস, ৬৩০৭)

ইস্তিআযাহ (আশ্রয় চাওয়া)

মানুষ বিপদাপদ, শয়তান ও প্রবৃত্তির প্রবঞ্চনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারে। কিন্তু শত চেষ্টা করেও মানুষের পক্ষে তা করা সম্ভব হবে না এবং মানুষ বিপদ থেকে রক্ষা পাবে না যদি আল্লাহ তায়ালা তাকে সাহায্য না করেন। এজন্য প্রতি মুহুর্তে আল্লাহ তায়ালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে।

The post আল্লাহর কাছে সহজেই প্রিয় করে তোলে এমন ৪টি গুণ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

হজযাত্রীদের যে নির্দেশনা দিলেন সৌদির প্রধান মুফতি
সৌদি আরবের প্রধান মুফতি ও সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান আবদুল আজিজ আল শায়খ হজযাত্রীদের রাজনৈতিক প্রচারণা থেকে দূরে থাকাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছেন। শনিবার (২৪ জুন) সৌদির স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আবদুল আজিজ আল শায়খ বলেন, মক্কা ইবাদত কবুলের জায়গা। আল্লাহ তায়ালার প্রতি সম্মান প্রদর্শনের পবিত্র জায়গা এটি (মক্কা)। এ সময় প্রত্যেক এমন কাজ থেকে দূরে থাকা জরুরি যা বায়তুল্লাহর জিয়ারত, আত্মিক ও মানসিক প্রশান্তির ক্ষেত্রে বাধা প্রদান করে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়ায়। এ সময় কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত হবে না।

তিনি বলেন, হজের জায়গাগুলোতে দোয়া এবং ইবাদত করা উচিত। হজের স্থানগুলোতে হজযাত্রীদের একনিষ্ঠ মনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর আমল এবং আল্লাহ তায়ালার তসবিহ পাঠ করতে হবে। তার কাছে শুকরিয়া আদায় করি। আবদুল আজিজ আল শায়খ হজযাত্রীদের তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে বলেন। তিনি বলেন, একমাত্র আল্লাহ তায়ালার জন্য একনিষ্ঠ মনে ইবাদতের নিয়ত করতে হবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের ইচ্ছা থাকতে হবে। হজ পালনের সময় অবশ্যই আল্লাহ তায়ালার পবিত্রতা ও সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে।

এসময় আল্লাহ তায়ালার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক হজের সময় গুনাহ এবং খারাপ কাজ থেকে বিরত থাকা জরুরি বলেও উল্লেখ করেন সৌদির প্রধান মুফতি।

The post হজযাত্রীদের যে নির্দেশনা দিলেন সৌদির প্রধান মুফতি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

ওমরাহ পালনের ক্ষেত্রে জরুরি নির্দেশনা দিল সৌদি আরব
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের সঙ্গে বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আল আরাবিয়ার।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় টুইটারে এক পোস্টে এসব পরামর্শ দিয়েছে। এতে ওমরাহ পালনের জন্য সৌদি আরব ভ্রমণের সময় স্বর্ণ, দামি পাথর বা মূল্যবান কোনো ধাতু সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার নিতে পারবে বলে জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওমরাহ পালনে গিয়ে আর্থিক লেনদেনের জন্য ব্যাংকের অ্যাপ ব্যবহার করতে হবে। ব্যাংক হিসাবের তথ্য অন্যদের কাছে প্রকাশ না করার পরামর্শ দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অচেনা লোকজনের কাছে অর্থ না পাঠাতে এবং অজানা নম্বর থেকে আসা খুদে বার্তা পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কোনো মুসল্লি প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে তারা বিষয়টি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

এর আগে পবিত্র রমজান মাসে মুসল্লিদের একবারের বেশি ওমরাহ না করার আহ্বান জানিয়েছিল দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রমজান মাসে পবিত্র কাবাসহ ধর্মীয় স্থানগুলোতে ভিড় কমাতে এবং মানুষের চলাচল সহজ করতে ওই আহ্বান জানানো হয়েছিল।

The post ওমরাহ পালনের ক্ষেত্রে জরুরি নির্দেশনা দিল সৌদি আরব appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বাংলাদেশে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, যা বলছে বিসিবি
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার খবর নতুন নয়। শুধু রাজনৈতিক মতবিরোধই নয় এর রেশ গিয়ে পড়েছে ক্রিকেটের মাঠেও। আর এ নিয়ে বিকল্প সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ শুরু হওয়ার কথা। তবে দেশটিতে গিয়ে ক্রিকেট খেলতে নারাজ ভারত। এবার তাদের দেখানো পথেই হেটেছে পাকিস্তান।

২০২৩ সালের বিশ্বকাপ আয়োজক ভারত। এ আসরে আবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় পাকিস্তান। আর এতেই বেধেছে বিপত্তি।

বুধবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, এবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের সেই ম্যাচগুলো অন্য কোনো দেশে খেলতে চায় তারা। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে পারে পাকিস্তান।

সেই প্রতিবেদনে আরো বলা হয়, ভারত-পাকিস্তান সমস্যার সমাধান হিসেবে ‘হাইব্রিড এশিয়া কাপে’র মডেলকে ভাবছে আইসিসি। তবে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান, সেই ব্যাপারে এখনো কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এ বিষয়টি আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’

The post বাংলাদেশে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, যা বলছে বিসিবি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

জেনে নিন কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে
বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস শুরু হতে আর অল্প দিনের অপেক্ষা। রমজানের রোজা ফরজ ইবাদত ও আল্লাহর নির্দেশ। ঈমানদারদের জন্য রোজা রাখা যে ফরজ তা জানিয়ে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন: ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেভাবে তোমাদের আগের লোকদের ওপর রোজা ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা বাকারা: আয়াত ১৮৩)

ফারসি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সিয়াম হলো আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, কামাচার, পাপাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত পরিবর্তিত হয়। এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা।

পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কো, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিসর, জেরুজালেম, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনের মুসলমানদের রোজা রাখতে হবে সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা।

রমজানের প্রথম দিনে বাংলাদেশে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট রোজা রাখতে হবে। শেষ দিন প্রায় ১৫ ঘণ্টা ২০ মিনিট রোজা রাখতে হবে।

এবার গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, স্কটল্যান্ডের বাসিন্দাদের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা ২০ ঘণ্টা রোজা রাখবেন।

এর পরবর্তী অবস্থানেই রয়েছে সুইডেন, জার্মানি। এসব দেশের মুসলমানদের ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে। এছাড়া লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘণ্টা। আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিটের মতো, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ও ফ্রান্স ১৫ ঘণ্টা ২০ মিনিটের মতো এবং পর্তুগালে ১৬ ঘণ্টা।

রমজানে ১৩ ঘণ্টা রোজা রাখবেন ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, কেনিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার মুসলমানরা।

অন্যদিকে একেবারে কম সময় রোজা রাখবেন দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা। নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

উল্লেখ্য, হিজরি সনের মাসগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই রমজান মাস কত তারিখে কিংবা কোন দিন শুরু হবে— তা নিশ্চিত করে বলা অনেকটা অসম্ভব। তবে আধুনিক বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের কল্যাণে এখন আগে থেকে জেনে নেওয়া সম্ভব যে, রমজানের চাঁদ কিংবা ঈদুল ফিতর বা শাওয়াল মাসের চাঁদ কবে উদিত হচ্ছে।

The post জেনে নিন কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সেহেরি, ইফতার, তারাবিহ ও রোজার সব নিয়ত বাংলায়
রোজা বলা হয়, সুবহে সাদিক থেকে সূযার্স্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গম এবং জাতীয় কাজ থেকে নিজেকে বিরত রাখা। রোজা শুরুর আগে প্রত্যেক মুসলমান সেহরি খেয়ে থাকেন এবং রোজা ভাঙ্গার সময় ইফতার করেন। এর পাশাপাশি রোজার দিনের বিশেষ ইবাদত হলো রাতের তারাবি নামাজ।

রমজানের রোজা পালনের জন্য এই আমলগুলোর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এর জন্য বিশেষ নিয়ত ও দোয়া রয়েছে। এখানে সেহেরি, ইফতার, তারাবিহ, রোজার নিয়ত ও দোয়াগুলো তুলে ধরা হলো-

সেহরির নিয়ত

সেহরির আলাদা কোনও নিয়ত বা দোয়া নেই। কারণ, সেহরি মানে শেষ রাতের খাবার। আর সেহরি শব্দের অর্থ ভোরের খাবার। রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয়, সেটাকে ইসলামের পরিভাষায় সাহরি বলে। তাই সেহরি খাওয়ার সময় অন্যান্য খাবারের যে দোয়া আছে তা পড়ে নেওয়া সুন্নত।

খাবারের আগের দোয়া

খাওয়া শুরু করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন,

بسم الله وعلى بركةالله بعالى

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ

অর্থ: আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তায়ালার বরকত প্রার্থনা করছি। (সাআলাবী)।

খাবারের আগের দোয়া ভুলে গেলে যে দোয়া পড়বেন

হাদিস শরিফে এসেছে, খানা খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে, খাওয়ার মাঝখানে যখনই একথা মনে পড়বে, সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে,

بسم الله اوله واخره

উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখেরাহ

অর্থ: আমি আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তায়ালার নাম, পরিশষেও আল্লাহ তায়ালার নাম। (আবু দাউদ, আহমদ, দারেমী)।

রোজার নিয়ত

বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ— যেটা মানুষ মুখে পড়ে থাকেন। তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি। তবে কেউ চাইলে পড়তে পারেন। (তবে জেনে রাখা উচিত যে, নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ।)

রোজার আরবি নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রোজার নিয়ত বাংলায়

ফরজ বা নফল রোজার নিয়ত আরবিতে হওয়া জরুরি নয়। যেকোনো ভাষায় নিয়ত করা যায়। নিয়ত এভাবে করা যায়— আমি আজ রোজা রাখার নিয়ত করলাম। (জাওয়াহিরুল ফিকাহ : খণ্ড : ১, পৃষ্ঠা : ৩৭৮)

ইফতারের দোয়া

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

ইফতারের দোয়ার বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

ইফতারের দোয়ার অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে  ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

তারাবির নিয়ত

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

অর্থ : আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি; আল্লাহু আকবার।

বাংলায় তারাবির নিয়ত

নিয়ত আরবিতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাতেও করা যাবে। তাহলো-

তারাবি -এর দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে আল্লাহর জন্য (জামাত হলে- এ ইমামের পেছনে) পড়ছি- (اَللهُ اَكْبَر) আল্লাহু আকবার।

The post সেহেরি, ইফতার, তারাবিহ ও রোজার সব নিয়ত বাংলায় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন হলো যেভাবে
হাদিসের ভাষায় লাইলাতুম মিন নিসফি শাবানকে উপমহাদেশে শবে বরাত বলা হয়। ‘শবে বরাত’ ফারসি শব্দ। ‘শব’ শব্দের অর্থ রাত, ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী।

এই রাতের ফজিলত হাদিসের মাধ্যমে প্রমাণিত। হাদিসে এসেছে, এ রাতে আল্লাহ তার সঙ্গে শিরককারী ও হিংসুক ছাড়া সব সৃষ্টিকে ক্ষমা করেন। এই রাতে মানুষজন বিভিন্ন ধরনের নফল ইবাদত পালন করে থাকেন। ইবাদতের পাশাপাশি শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়ারও প্রচলন রয়েছে অনেকের মাঝে। তবে এটি ইসলামি বিধান সম্মত কোনও বিষয় নয়।

নবীজি কিংবা সাহাবিদের যুগে শবে বরাত বা লাইলাতুম মিন নিসফি শাবানকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া বা প্রতিবেশিদের মাঝে বিলানোর কোনও প্রচলন ছিলো বলে হাদিসে পাওয়া যায় না। তবে বাংলাদেশে ১৯’শ শতকের শেষের দিকে শব-ই- বরাত পালনের ব্যাপক প্রচলন শুরু হয় বলে মতামত দিয়েছেন অনেক ইতিহাস বিশ্লেষক।

অনেকে আবার হালুয়া রুটির প্রচলনের বিষয়ে উহুদ যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহিদ হওয়ার ঘটনাকে সামনে নিয়ে আসেন। বলতে শোনা যায়, উহুদ যুদ্ধে যখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানদান মোবরক শহীদ হয়েছিল, তখন কিছুদিন কোনো প্রকার শক্ত খাবার খেতে পারতেন না। সেই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এই দিনে ঘটা করে হালুয়া রুটি খাওয়া হয়।

এ বিষয়ে রাজধানীর দারুর রাশাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও মিরপুর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা উমায়ের কোব্বাদী ঢাকা পোস্টকে বলেন, উহুদ যুদ্ধ তো শাবান মাসের ১৫ তারিখে হয়নি তা হয়েছে শাওয়ালের ৭ তারিখে। সুতরাং যদি সে কেন্দ্রিক কোনো বিষয় থাকত তাহলে তা শাওয়াল মাসের ৭ তারিখে থাকত শাবানের ১৫ তারিখে নয়।

তিনি বলেন, আমাদের এই অঞ্চলে অনেক কাজ-কর্মে শিয়াদের কিছু প্রভাব রয়েছে। তাদের মাধ্যমে মুসলিম সমাজে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়ার এই প্রচলন শুরু থাকতে পারে।

দারুর রাশাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও মিরপুর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা উমায়ের কোব্বাদী

মাওলানা উমায়ের কোব্বাদী বলেন, এই রাতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা অর্ধ শাবানের রাতে (শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষপোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন।’ (সহিহ ইবনে হিববান, হাদিস: ৫৬৬৫; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস: ৬২০৪)

তাই সবার উচিত হাদিসে এ রাতের যতটুকু ফজিলত প্রমাণিত আছে শুধু ততটুকুতেই সীমাবদ্ধ থাকা। নবী-সাহাবিদের যুগে প্রচলন ছিলো না এমন কোনও বিষয় ও রসম-রেওয়াজের পিছে পড়ে এর মূল ফজিলত থেকে বঞ্চিত হওয়া কোনওভাবে ঠিক নয়।

The post শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন হলো যেভাবে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে ২০২৩ সালে
রহমত, মাগফেরাত, নাজাতের মাস রমজান শুরু হতে আর অল্প দিনের অপেক্ষা। চলছে রমজানের প্রস্তুতিমূলক মাস শাবান। এ বছর ২৪ মার্চ বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এর একদিন আগে মার্চের ২৩ তারিখ রোজা শুরু হওয়ার কথা জানিয়েছে আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে। রমজানের প্রথম দিনে বাংলাদেশে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট রোজা রাখতে হবে। শেষ দিন প্রায় ১৫ ঘণ্টা ২০ মিনিট রোজা রাখতে হবে।

এবার গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড বাসিন্দাদের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা ২০ ঘণ্টা রোজা রাখবেন।

এর পরবর্তী অবস্থানেই রয়েছে সুইডেন, জার্মানি। এসব দেশের মুসলমানদের ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে। এছাড়া লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘণ্টা। আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিটের মতো, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ও ফ্রান্স ১৫ ঘণ্টা ২০ মিনিটের মতো এবং পর্তুগালে ১৬ ঘণ্টা।

অন্যদিকে, একেবারে কম সময় রোজা রাখবেন দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলমানদের। নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

এদিকে দক্ষিণ আফ্রিকা (জোহানসবার্গ), ব্রাজিলের মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ২০ মিনিটের মতো, নিউজিল্যান্ড ও প্যারাগুয়ের মুসলমানদের প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

The post কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে ২০২৩ সালে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

এবার ৪ শর্ত মেনে যেতে হবে হজে
সৌদি আরব চলতি বছরে পবিত্র হজ করতে যাওয়ার ভিসা পেতে ন্যূনতম বয়স ১২ বছর নির্ধারণসহ চারটি শর্ত দিয়েছে সৌদি আরব।

শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার শর্তগুলো প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের দেওয়া শর্তগুলো-

১. করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।

২. যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া।

৩. হজে পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।

৪. হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর (২০২৩ সাল) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

The post এবার ৪ শর্ত মেনে যেতে হবে হজে appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

মেরাজের রাতে যা ঘটেছিল
রাসুল (সা.)-এর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনাগুলোর একটি ‘মেরাজ’। মেরাজ আরবি শব্দ, শাব্দিক অর্থ ঊর্ধ্বগমন, আকাশপথে ভ্রমণ করা, সোপান ইত্যাদি। রজব মাসের ২৬ তারিখ রাতে রাসুল (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থাপনায় ঊর্ধ্বাকাশে গমন করেন। ঐতিহাসিক সেই সফরকেই মেরাজ বলা হয়।

হিজরতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হজরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালেবের ইন্তেকালের পর মক্কার মুশরিকদের নির্যাতন বেড়ে বেড়ে গেল। এ বছরটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম কষ্টের বছর ছিল।

শান্ত্বনার জন্য আল্লাহ তায়ালা নবীজিকে শরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল (আ.) ও মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের সফর করান।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ০১)

মেরাজের ঘটনা সম্পর্কে ইতিহাস ও তাফসিরগ্রন্থগুলো থেকে জানা যায়-

এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুয়ে ছিলেন, চোখে কিছুটা তন্দ্রা ছিল,  এ সময় জিরাইল আ. এসে  তার বক্ষ মোবারক বিদীর্ণ করে যমযমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গামত।

এরপর বিশেষ ক্ষিপ্রগতির সওয়ারী বুরাকের মাধ্যমে মুহুর্তেই নবীজিকে প্রথমে নিয়ে যাওয়া হলো বায়তুল মুকাদ্দাসে।সেখানে তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন।

এরপর শুরু হলো ঊর্ধ্বজগতের সফর। একে একে সাত আসমানে নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল আ.। প্রত্যেক আসমানেই তাকে স্বাগত জানালেন সেখানকার দায়িত্বরত ফেরেশতারা। সাত আসমানে সাতজন নবীর সঙ্গে দেখা হলো আল্লাহর রাসুলের। প্রত্যেক নবী তাকে স্বাগত জানিয়ে দোয়া দিলেন।

প্রথম আসমানে হজরত আদম (আ.)- এর সঙ্গে দেখা হলো। জিবরাঈল পরিচয় করিয়ে দিলেন। বাবা আদম নবীজিকে সাদর অভিবাদন জানালেন- মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম (আ.) নবীজির জন্য দোয়া করলেন।

এরপর দ্বিতীয় আসমানে দেখা হলো দুই খালাত ভাই হজরত ঈসা (আ.) ও ইয়াহইয়া (আ.)-এর সঙ্গে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তৃতীয় আসমানে দেখা হলো হজরত ইউসুফ (আ.)-এর সঙ্গে। সালাম ও কুশল বিনিময় হলো এই দুই নবীর মাঝে। নবীজি (সা.) বলেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে!

এরপর চতুর্থ আসমানে হজরত ইদরীস (আ.)-এর সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদরীস (আ.) নবীজির জন্য দোয়া করলেন। পঞ্চম আসমানে হজরত হারূন (আ.)-এর সাথে সাক্ষাৎ হলো।

ষষ্ঠ আসমানে নবীজিকে অভিনন্দন জানালেন হজরত মূসা আ.। এরপর নবীজি সপ্তম আসমানে উঠলেন। সেখানে দেখা হলো হজরত ইবরাহীম আ.-এর সাথে। জিবরাঈল আ. পরিচয় করিয়ে দিলেন- ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইবরাহীম আ.-এর সাথে সালাম বিনিময় করলেন।

নবীজি বলেন, হজরত ইবরাহীম আ. তখন বাইতুল মামুরে হেলান দিয়ে ছিলেন। বাইতুল মামুর, যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা আসে। এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে।

এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের একেকটি পাতা হাতির কানের মতো। আর একেকটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিবরাঈল বললেন, এটা সিদরাতুল মুনতাহা।

এখানে চারটি নহর। দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদীদুটি কোনগুলো? জিবরাঈল বললেন, অদৃশ্যমান দুটি জান্নাতে। আর দৃশ্যমান দুটি হলো নীল নদ ও ফুরাত নদী।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ আমাকে ওহি প্রদান করেন।

এ সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয়। পাঁচ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে— তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। (মুসলিম, হাদিস : ১৭৩)

The post মেরাজের রাতে যা ঘটেছিল appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.