সৌদি আরবের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অকল্পনীয় আলোড়ন তুলে যুবরাজ হিসেবে অধিষ্ঠিত হওয়ার এক বছর পূর্ণ করেছেন মোহাম্মদ বিন সালমান। গত বছর এক রাজকীয় আদেশ জারির মাধ্যমে পিতা বাদশাহ সালমান নিজ ভাইপোর স্থলে তাকে মনোনীত করেছেন। মাত্র ৩৩ বছর বয়সী এই যুবরাজ বেপরোয়া না হলেও অনেকের কাছে উচ্চাভিলাষী আখ্যা পেয়েছেন আরো
সদ্য সমাপ্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো অবৈধ অভিবাসীদের ইউরোপে আসা কীভাবে সামলাবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তবে ইউরোপে আশ্রয় প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়াকরণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নিয়ন্ত্রিত ‘নিরাপদ কেন্দ্র’ গঠন করা যেতে পারে বলে একমত হয়েছে। বলা হচ্ছে, দেশগুলো স্বেচ্ছায় এসব কেন্দ্র স্থাপন করবে। অভিবাসন প্রত্যাশীদের আরো
ইয়েমেনের বন্দর নগরী হুদাইদায় স্থানীয় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা জানিয়েছে, হুদাইদাহ ইস্যুতে জাতিসংঘের কূটনৈতিক প্রচেষ্টাকে একটি সুযোগ দিতে চায় তারা। খবর আল জাজিরার। ধারাবাহিক কয়েকটি টুইটে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গশ রবিবার বলেন, হুদাইদাহ থেকে বিদ্রোহীদের শর্তবিহীন প্রত্যাহারের বিষয়ে আলোচনার সুযোগ আরো
জর্ডানের মধ্যস্থতায় পুনরায় শান্তি আলোচনা করেছে সিরিয়ার বিরোধীদল ও রুশ আলোচনাকারীরা। রবিবার সিরিয়ার বিদ্রোহী- অধ্যুষিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বসরা আল- শামে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খবর আল জাজিরার। খবরে বলা হয়, সম্প্রতি ২৪ ঘণ্টার মধ্যে সিরিয়ার বিমান বাহিনীর হামলায় ২৩ শিশু ও ১৪ নারীসহ ৭৫ জন নিহত হলে এই শান্তি আলোচনায় আরো
ফ্রান্সের এক কারাগার থেকে হেলিকপ্টারে করে পালিয়েছে দেশটির বেশ কুখ্যাত এক গ্যাংস্টার। ফ্রান্সের কারাগার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর আল জাজিরার। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, এই নিয়ে পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো কারাগার থেকে পালিয়েছে ফরাসি-আলজেরিয়ান বংশোদ্ভূত শীর্ষ গ্যাংস্টার রেদোইন ফাইদ। রবিবার স্থানীয় সময় সকাল ১১.৩০ এর দিকে আরো
ভারতে হজ যাত্রায় সমস্ত ভর্তুকি প্রত্যাহার করার পরও দেশটির ইতিহাসে এবছর সর্বোচ্চ সংখ্যক মানুষ হজে যাচ্ছেন। এবার ভারতের হজযাত্রীর মোট সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২৫ জন। যা দেশটির স্বাধীনতার পর থেকে এযাবৎকালের সর্বোচ্চ। রেকর্ডের এখানেই শেষ নয়। আরও বড় রেকর্ড হলো- মোট হজযাত্রীর ৪৭ শতাংশ নারী। অথাৎ এবার হজ আরো
বেলজিয়ামের আট বছর বয়সী এক শিশু মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনার পাঠ শেষ করেছে। যা শেষ করতে অন্যদের ছয় বছর সময় লাগে। এখন দু’মাসের ছুটি শেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তার বাবা একজন বেলজিয়ান আর মা নেদারল্যান্ডসের নাগরিক। তারা জানিয়েছেন, বুদ্ধিমত্তার পরীক্ষায় লরেন্ট সিমন্সের নম্বর উঠেছে ১৪৫। বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে আরো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সাথে টেলিফোনালাপে সৌদি রাজা সালমান তার দেশের তেল উত্তোলনের পরিমাণ বাড়াতে সম্মত হয়েছেন। তবে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ খবরে সত্যতা নিশ্চিত করেনি। ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, তিনি সৌদি আরবের দৈনিক তেল উত্তোলনের পরিমাণ ২০ লাখ ব্যারেল পর্যন্ত বাড়ানোর যে আরো
সৌদি আরবে নারীদের জন্য চালু থাকা অভিভাবকত্ব আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক রাজকন্যা। এই পরিবর্তনের নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। শুক্রবার আরবি ভাষার দৈনিক পত্রিকা ওকাজকে দেয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য এ সংস্কারের কথা জানিয়েছেন দেশটির ক্রীড়া পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডার সেক্রেটারি রাজকন্যা রিমা বিনতে বন্দর আরো
মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও জাতীয় গাড়ি প্রকল্প চালুর আভাস দিয়েছেন। কয়েক দশক আগে তার ক্ষমতায় থাকাকালীন অনুরূপ একটি প্রকল্প বিপর্যয়ের মুখে পড়েছিল। গাড়ি প্রকল্প ত্বরান্বিত করে দেশটি বিশ্ববাজারে প্রবেশ করতে চায়। এদিকে মালয়েশিয়ায় জাতীয় গাড়ি প্রকল্পের একটি হতাশাজনক ইতিহাস রয়েছে। দেশটিতে ১৯৮৩ সালে তত্কালীন প্রধানমন্ত্রী মাহাথিরের আমলে উচ্চাকাঙ্ক্ষী আরো