দলবদলের নতুন রেকর্ড গড়ে ইতালিয়ান ক্লাব রোমা থেকে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে পাড়ি জমালেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। গোলরক্ষকদের মধ্যে তিনিই এখন সবচেয়ে বেশি দামে দলবদল করা খেলোয়াড়। রোমা থেকে অ্যালিসনকে লিভারপুলে আনতে চুক্তিটা হয়েছে ৭২.৫ মিলিয়ন ইউরোর। রোমা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে এই তথ্য। ২৫ বছর বয়সী এই গোলরক্ষক যে ট্রান্সফার আরো
জাপানে তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে। দেশজুড়ে বিরাজমান এই প্রাণঘাতী তাপদাহকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ বলে ঘোষণা দিয়েছে আবহাওয়া সংস্থা। খবর বিবিসি’র। আবহাওয়া সংস্থার এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, জাপানের কিছু জায়গায় তাপদাহ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত ‘’হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। এদের আরো
জাপান দেশটিতে চলমান তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। তাপপ্রবাহে গত দুই সপ্তাহে দেশটিতে ৬৫ জন নিহত হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে আছে হাজারো মানুষ। জাপান আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির কোথাও কোথাও অভূতপূর্ব তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র তাপে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে হাসপাতালে ২২ হাজারেরও আরো
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের বাবাজানি শহর। রোববার দুপুরের এই ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৬০। রিখটারস্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। খবর প্রেসটিভি। কেরমানশাহ প্রদেশের গভর্নর হুশাং বাজভান্দ বলেছেন, আহতদের মধ্যে অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরও আরো
আবারও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন ভারতের বির্তকিত বিজেপি নেতা বিনয় কাতিয়ার। গোরক্ষার নামে রাজস্থানের আলোয়ার জেলায় রকবান খান হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘গরুকে স্পর্শ করার আগে মুসলমানদের ভাবনা-চিন্তা করতে হবে। কারণ এর সঙ্গে সমগ্র হিন্দু সমাজ জড়িয়ে আছে। বহু মুসলিম রয়েছে যারা গরু পালন করে আবার প্রয়োজনে তাদের কেটেও ফেলে।’ আরো
গ্রিসের এথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে মাটি এলাকায় ভয়বাহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৬ জনই শিশু। আজ মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় আরো
সমস্যার সুরাহার নিদান। পুরুষ ভক্তদের ঘুমের ওষুধ খাইয়ে যৌনসঙ্গম। এই অভিযোগে এক স্বঘোষিত গুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আসিফ নুরি (৩৮)। ভারতের মারাঠাওয়াড়ার দরগা রোডে লাগোয়া একটি মাদ্রাসাতেই থাকে অভিযুক্ত। সোমবার (২৩জুলাই) গভীর রাতে মাদ্রাসা এলাকার পাশের জেলার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আরো
যুক্তরাষ্ট্রের ইতিহাসের চেয়ে বেশি বয়সি সাম্রাজ্যকে ইরানি জনগণ উৎখাত করেছে। কাজেই এদেশের জনগণকে হুমকি দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোভা পায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টুইটার বার্তায় তেহরানকে হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জবাবে পাল্টা টুইট করে এ বক্তব্য দিয়েছেন আরো
ভারতে গো-রক্ষার নামে ও ছেলেধরা গুজবে নির্মম গণপিটুনির ঘটনা কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সম্প্রতি দেশটির আদালত এ ধরণের ঘটনা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারদের নির্দেশ দিলেও প্রায় নিয়মিতভাবেই এ ধরণের ঘটনা ঘটে চলেছে দেশটিতে। সোমবার ছেলেধরা গুজবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ডাউকিমারী গ্রামে চার নারীকে বেধড়ক পিটিয়েছে স্থানীয় লোকজন। এর আরো
সোমালিয়ায় ২৭ সরকারি সেনাকে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কিসমাইয়ো থেকে ৫০ কিলোমিটার দূরে ‘বার স্যাঙ্গুনি’ গ্রামে ওই সেনা ঘাঁটি অবস্থিত। আল-শাবাবের সামরিক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, আরো