ঘরজুড়ে টাকা আর টাকা। বিছানার তোশকের নিচে টাকা, দেয়ালের তাকে টাকা। ঘরের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুধুই টাকা। ১০০ থেকে ২০০০ টাকার নোট সব। এক অভিযানে গিয়ে সন্ধান পাওয়া গেছে এসব টাকার। ভারতের বিহারে ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিস্মিত ভিজিল্যান্স কর্তারা। শুধু নোট গুনতেই তাদের লেগে গেছে কয়েক ঘণ্টা। আরো
তাকে নিয়ে আলোচনার কারণ পৃথিবীতে তার স্ত্রীর সংখ্যা ৯ টি। সাধারণত মানুষ একটা বিয়ে করে সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখলেও এই মডেল বিয়ে করেছেন ৯ টি। অবাক লাগলেও সত্যি ৯ জন স্ত্রীকে নিয়ে সংসার করছেন আর্থার। আর সংসারে কোনও অশান্তি বা সমস্যাও নেই। স্ত্রীদের উপহার দেওয়ার জন্যই সম্প্রতি সব মিলিয়ে ৯ আরো
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরে পদত্যাগ করেছেন। এতে করে রাজ্যটিতে শিবসেনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। চলমান রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই বুধবার রাতে পদত্যাগের ঘোষণা দেন হিন্দুত্ববাদী দল শিবসেনার এ নেতা। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি ফেসবুক পেজে লাইভ বক্তৃতা দেওয়ার সময়ে আরো
লিবিয়ার মরুভূমি থেকে ১৮ অভিবাসীসহ ২০ জনের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার তাদের লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের ধারণা, মরুভূমিতে তৃষ্ণার কারণে তারা মারা গেছেন। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণকারী একজন ট্রাক ড্রাইভার মঙ্গলবার লাশগুলো দেখতে পান এবং পরে আরো
ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোনসহ রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এ সহায়তা দেওয়া হবে। বুধবার যুক্তরাজ্য এই সহায়তার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া গত ফেব্রুয়ারিতে হামলার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। আরো
মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ আরো
পূর্ব ইউরোপে তিন লাখ সেনা মোতায়েন করতে চাইছে ন্যাটো। এই সেনারা মূলত রাশিয়ার সঙ্গে পূর্ব ইউরোপের সীমান্তে নজরদারি চালাবে। স্নায়ুযুদ্ধের অবসানের পর ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষার ক্ষেত্রে একে সবচেয়ে বড় পুনর্গঠন বলে জানিয়েছেন ন্যাটোপ্রধান ইয়েন্স স্টলটেনবার্গ। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিষয়ে কথা বলতে গিয়ে সোমবার ব্লাসেলসে তিনি সাংবাদিকদের কাছে এ আরো
সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার আগে পেটের ব্যথা শুরু হয় ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর। প্রাকৃতিক কাজ সারবেন ভেবে টয়লেটে যান তিনি। কিন্তু সেখানে যাওয়ার পর জন্ম দেন ফুটফুটে এক সন্তান। আর এই ঘটনায় নিজেকে বিশ্বাসও করতে পারছেন না ওই ছাত্রী। কারণ তিনি যে গর্ভবতী, সেটি কখনই অনুভব করতে পারেননি। আরো
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে দুই যুবক। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজস্থানের উদয়পুরে মালদাস এলাকায় নিজ দোকানে ওই দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো
উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসে যোগ দিতে চায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরানের সদস্যপদ প্রাপ্তিতে ইরান ও জোট উভয়েরই ব্যাপক লাভ হবে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া কেবল ইরানই নয়, আর্জেন্টিনাও এ আরো