অর্থ ও বাণিজ্য – ব্রেকিংবিডিনিউজ২৪

দ্বিতীয় বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ ভিত্তিক এক্সিবিশন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (BRI) আওতায় আয়োজিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন এক্সিবিশন ২০২৫’। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB)। এটি দুই দেশের অর্থনৈতিক, শিল্প ও অবকাঠামোগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এই প্রদর্শনীর আয়োজক হিসেবে রয়েছে চীনের গণপ্রজাতন্ত্রী দূতাবাস ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ – সিইএবি।
এই আন্তর্জাতিক প্রদর্শনীতেঅংশগ্রহণ করবে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রদর্শনীতে থাকবে প্রকৌশল ও নির্মাণ খাত, ভারী যন্ত্রপাতি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, ব্যাংকিং ও আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিকস ও সরবরাহ শৃঙ্খলসহ একাধিক খাতের প্রতিষ্ঠান ও সেবাসমূহ।

বাংলাদেশে চীনের বিনিয়োগ ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বাস্তবায়িত হয়েছে, যার মধ্যে পদ্মা রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল, ও পায়রা বিদ্যুৎকেন্দ্র অন্যতম। এই প্রকল্পগুলো বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতে গতি সঞ্চার করেছে।

এই এক্সিবিশন শুধুমাত্র একটি পণ্য প্রদর্শনীর সীমায় আবদ্ধ নয় — বরং এটি দুই দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্প প্রতিনিধিদের মধ্যে বিনিয়োগ সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনের এক গুরুত্বপূর্ণ সুযোগ।

দ্বিপাক্ষিক উন্নয়ন, আঞ্চলিক সংযোগ এবং অভিন্ন প্রবৃদ্ধির লক্ষ্যে এই প্রদর্শনী এক মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। এটি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজারের খোঁজে উভয় পক্ষের জন্য দিগন্ত উন্মোচন করবে।

The post দ্বিতীয় বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ ভিত্তিক এক্সিবিশন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সোনার দাম ভরিতে কমল ১৭৫০ টাকা
রেকর্ড দাম বাড়ানোর একদিন পর সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। প্রতি ভরিতে কমানো হলো সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। আজকে যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

বৃহস্প‌তিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৪৬৬ টাকায় বিক্রি করা হবে।

এর আগে বুধবার (১৭ জানুয়া‌রি) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। যা ১৮ জানুয়া‌রি কার্যকর হয়। ওই দামেই আজ বৃহস্প‌তিবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি করা হয়। এর মধ্যেই কমানো হলো সোনার দাম।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

The post সোনার দাম ভরিতে কমল ১৭৫০ টাকা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সোনার দামে‌ আবারও রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ১২ হাজার টাকা
আরও বাড়ল সোনার দাম। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

বুধবার (১৭ জানুয়ারি) সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি করা হবে।

The post সোনার দামে‌ আবারও রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ১২ হাজার টাকা appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

১৫ বছরে ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লোপাট : সিপিডি
বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে গত ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে  ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই অর্থ লুটপাট হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে ‌‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিং এসব তথ্য জানানো হয়েছে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জাল কাগজ পত্রের মাধ্যমে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণসহ নানা ধরনের এসব আর্থিক অনিয়ম হয়েছে। বিভিন্ন সময়ে ব্যাংকে কেলেঙ্কারি বা অনিয়ম হয় সেগুলো অফিসিয়াল সূত্রে পাওয়া যায় না। সেগুলো সংবাদ মাধ্যমে আসে। গণমাধ্যমকর্মীরা সেগুলো হয়তো অফিসিয়াল সূত্রেই আনেন। এগুলোকে কম্পাইল করে ২০০৮-২০২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। বিশাল এই অর্থ দিয়ে কী হতে পারে সেটা আপনারা হিসেব করতে পারেন। আপনারা হিসেব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত? সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি। এই পরিমাণ দিয়ে আমরা কী করতে পারতাম।

তিনি বলেন, এই পরিমাণ টাকা আত্মসাৎ হচ্ছে, অপচয় হচ্ছে; ব্যাংকে যে টাকা সেটা জনগণের টাকা সেটা কীভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয়। সেই প্রেক্ষিতে ব্যাংকিং খাতে নিয়ম কানুন বাস্তবায়ন করা ও সংস্কার করা একেবারেই জরুরি হয়ে পড়েছে।

The post ১৫ বছরে ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লোপাট : সিপিডি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

অক্টোবরেও বাড়ছে ঋণের সুদহার
নতুন পদ্ধতিতে সুদের হার চালু করার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ধীরে ধীরে বাড়ছে ঋণের সুদহার। আগস্ট ও সেপ্টেম্বরের পর ঋণের সুদ হার বাড়ল অক্টোবর মাসেও। যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা– সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, সেপ্টেম্বর মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে অক্টোবর মাসে ঋণ দিতে পারবে ব্যাংক। অন্যদিকে ৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য একবার সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার অনুযায়ী, গত ১ জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু হয়েছে। এর আগে ২০২০ সালের এপ্রিল থেকে ব্যাংক ঋণে সুদহারের সর্বোচ্চ সীমা ছিল ৯ শতাংশ। প্রতি মাসেই স্মার্ট রেট প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে সাধারণভাবে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ৫ শতাংশ সুদ যোগ করতে পারবে। তবে কৃষি ঋণে স্মার্ট এর সঙ্গে যোগ করা যাবে ২ শতাংশ। এতে করে কৃষি ঋণে সেপ্টেম্বরে সর্বোচ্চ সুদহার হবে ৯ দশমিক ১৪ শতাংশ। আর সিএমএসএমই, ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে অতিরিক্ত ১ শতাংশ তদারকি বা সুপারভিশন চার্জ নেওয়া যাবে।

সেই হিসেবে, চলতি অক্টোবর মাসে ব্যাংক থেকে বড় অংকের ঋণে সর্বোচ্চ ১০ দশমিক ২০ শতাংশ সুদ নিতে পারবে। অন্যদিকে, সর্বোচ্চ ৫ শতাংশ হারে মার্জিন যোগ করে ঋণের বিপরীতে সুদ নিতে পারবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই। তাদের সর্বোচ্চ সুদহার হবে ১২ দশমিক ২০ শতাংশ এবং আমানতে ৯ দশমিক ২০ শতাংশ। তবে অক্টোবরে ঠিক করা ঋণের এই সুদহার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিবর্তন করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জানুয়ারি থেকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার প্রকাশ করে। সেখানে দেখা যায়, গত জানুয়ারিতে স্মার্ট ছিল ৬ দশমিক ৯৬ শতাংশ। এরপর প্রতি মাসে একটু করে বেড়ে গত মে মাসে দাঁড়ায় ৭ দশমিক ১৩ শতাংশে উঠে। কিন্তু জুন ও জুলাইয়ে সামান্য কমে ৭ দশমিক ১০ শতাংশে নামে। তবে আগস্টে বেড়ে হয় ৭ দশমিক ১৪ শতাংশ সবশেষ সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমিক ২০ শতাংশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ৯০ দশক থেকে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যবসায়ীদের সুবিধা দিতে ২০২০ সালের এপ্রিল থেকে ৯ শতাংশ সুদহারের সীমা আরোপ করা হয়। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের বাজার স্থিতিশীল করতে বিভিন্ন পর্যায় থেকে সীমা তুলে নেওয়ার জন্য বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনেও সুদহারের সীমা প্রত্যাহার অথবা বাড়ানোর সুপারিশ করা হয়। কিন্তু সরকারের ইতিবাচক সায় না পাওয়ায় নীরব ছিল বাংলাদেশ ব্যাংক। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত সুদহার বাজারভিত্তিক করা। সেই শর্তের আলোকে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

The post অক্টোবরেও বাড়ছে ঋণের সুদহার appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

দেশের এখন প্রকৃত রিজার্ভ কত, জানালো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের তথ্য প্রকাশ করেছে। সেইসাথে নিজেদের পদ্ধতিতেও তা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে এবার বৈদেশিক মুদ্রার মজুত কমেছে। আইএমএফের পদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভ ২৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার। আগের সপ্তাহে যা ছিল ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের পদ্ধতি অনুসারে, দেশে রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। গত সপ্তাহে তা ছিল ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব অনুযায়ী, দেশের বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

এর আগে গত ১৩ জুলাই প্রথম আইএমএফের সূত্র মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সেসময় বিদেশি মুদ্রার সঞ্চায়ন ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব মতে, দেশে সঞ্চিত অর্থ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। ইতোমধ্যে বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে আইএমএফ। যার অন্যতম শর্ত ছিল বিপিএম-৬ ফর্মুলা মেনে বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ গণনা করতে হবে।

সেই হিসাব ধরে চলতি বছরের জুনে দেশের আসল রিজার্ভ প্রকাশ করার কথা ছিল কেন্দ্রীয় ব্যাংকের।  তবে জুলাইয়ের মাঝামাঝিতে সেই শর্তের আলোকে সেটা প্রকাশ করে তারা। এর আগে গত জুনে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী, দেশের প্রকৃত রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, তা ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

The post দেশের এখন প্রকৃত রিজার্ভ কত, জানালো বাংলাদেশ ব্যাংক appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

একদিন পর ফের পুঁজিবাজারে দরপতন
একদিন পর ফের দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২২ মার্চ) শেয়ার বিক্রির চাপে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। একইসঙ্গে কমেছে লেনদেনও। এর ফলে মঙ্গলবার উত্থানের পর বুধবার বাজারে ফের দরপতন হলো।

সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোববার ও সোমবার দরপতন হয়েছিল। এ নিয়ে চলতি সপ্তাহের প্রথম চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবস দরপতন দেখল পুঁজিবাজার।

ডিএসইর তথ্যমতে, আজ বুধবার শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ৪ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ১২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কিছুটা কমেছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ পয়েন্টে আর ডিএসই ৩০ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির। দাম কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। আর তৃতীয় স্থানে ছিল রয়েল টিউলিপ সী পার্লের শেয়ার। তারপর যথাক্রমে রয়েছে আরডি ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালি লাইফ, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস এবং জেমিনি সি ফুডের শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ সিএসইতে ১২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ২৮৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯ লাখ ২৮ হাজার ৮৬৮ টাকা।

The post একদিন পর ফের পুঁজিবাজারে দরপতন appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

বৃষ্টির অজুহাতে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি
ব্রয়লার মুরগির দাম ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে ব্রয়লার সংকট দেখা দেওয়ায় এই দাম বেড়েছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়। যা ইতিহাসের সর্বোচ্চ দাম। গত শুক্রবারেও প্রতি কেজি বয়লার বিক্রি হয়েছে ২৫০ টাকা। মাত্র ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি বয়লার মুরগির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এছাড়া সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকা, লেয়ার মুরগি (লাল) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকায়।

বিক্রেতারা বলছেন, হঠাৎ সরবরাহ কম ও দুই দিনের বৃষ্টিতে ব্রয়লার মুরগির সংকট দেখা দিয়েছিল, তাই দাম বেড়েছে। বেশকিছু দিন ধরে ব্রয়লারের দাম বাড়তি। গতকাল থেকে পাইকারি বাজারেও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এর আগে কখনো এতো দামে ব্রয়লার মুরগি কিনতে হয়নি ক্রেতাদের।

রাজধানীর মালিবাগ বাজারে মুরগি কিনতে আসা স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করি। ২৭০/২৮০ টাকায় কেজিতে ব্রয়লার মুরগি আমাদের মতো ক্রেতারা কীভাবে কিনবেন? হঠাৎ করেই ব্রয়লার দাম এতটা বেড়ে গেল, ব্যবসায়ীরা যেমন ইচ্ছে তেমন দাম বাড়াচ্ছে। আমরা সাধারণ-গরিব ক্রেতারা এতো দামে কি কিনতে পারব? গত শুক্রবারেও বাড়তি দামে ২৫০ টাকায় ব্রয়লার কিনেছি, আজ আরো দাম বাড়িয়ে চাওয়া হচ্ছে ২৭০/২৮০ টাকা।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন তালুকদার জানিয়েছেন, সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ২৬০ টাকায়। যা এক মাস আগেও ছিল ২১০ থেকে ২৩০ টাকা। সেই হিসেবে এক বছর আগে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সব মিলিয়ে এক বছরে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ১০০ টাকার বেশি বেড়েছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠিতে উল্লেখ করেছে, মুরগির খাবারসহ অন্যান্য ব্যয় বৃদ্ধির পরও এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় করপোরেট প্রতিষ্ঠান পর্যায়ে ১৩৫ থেকে ১৪০ টাকা। অন্যদিকে প্রান্তিক খামারি পর্যায়ে খরচ ১৫০ থেকে ১৬০ টাকা। তাতে বর্তমানে উৎপাদন খরচসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।

The post বৃষ্টির অজুহাতে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সোনার বাড়তি দামে ক্রেতা উধাও
দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুণতে হচ্ছে লাখ টাকা। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে সোনার বাজারে বড় ধরনের ক্রেতা সংকট সৃষ্টি হয়েছে।

রাজধানীর সোনার মার্কেটের বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, গত এক বছরে দেশে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ২০ হাজার টাকা। গত শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রকাশিত প্রজ্ঞাপনে প্রায় এক লাখ টাকা ভরিতে ঠেকেছে সোনার দাম।  প্রতি ভরি সোনার দাম একদিনে বাড়ানো হয়েছে ৭ হাজার ৪৯৪ টাকা।

গত এক বছরে দেশে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ২০ হাজার টাকা। গত শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রকাশিত প্রজ্ঞাপনে প্রায় এক লাখ টাকা ভরিতে ঠেকেছে সোনার দাম। প্রতি ভরি সোনার দাম একদিনে বাড়ানো হয়েছে ৭ হাজার ৪৯৪ টাকা

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দামের দোহাই দিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাজুস। দাম কমানোর ক্ষেত্রেও একই কথা বলা হয়। এভাবে মূল্য বাড়ানো কমানোর মধ্যে চলছে সোনার বাজারের নিয়ন্ত্রণ। তবে এবার সোনার দাম বাড়ানোর পরের দিন রোববার (১৯ মার্চ) থেকে বাজারে ক্রেতা নেই বললেই চলে। সারাদিন বেশির ভাগ জুয়েলারির দোকানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অলস সময় কাটাতে দেখা গেছে। রাজধানীর বায়তুল মোকাররম, মৌচাক, বসুন্ধরা সিটি, নিউমার্কেট এলাকার জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এমনটিই জানা গেছে।

>> সোনার দামে রেকর্ড, ভ‌রি ৯৮ হাজার ৭৯৪

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, বায়তুল মোকাররম মার্কেটে অধিকাংশ দোকানেই ক্রেতা নেই। জুয়েলারি দোকানগুলোতে ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছেন বিক্রেতারা। সারাদিনে হাতেগোনা দুয়েকজন ক্রেতা আসলেও দাম শুনেই কেটে পরছেন তারা। তাই সোনার দাম বাড়ার পরের দিন হতাশার কথা জানালেন ব্যবসায়ীরা। এভাবে আর কিছুদিন চলতে থাকলে জুয়েলারি ব্যবসা সংকটে পড়বে, বলছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন করে সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের ইতিহাসে আগে কখনো সোনার দাম এত বাড়েনি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ২৯০ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৩০৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৪১ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৮৩২ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৭ হাজার ৩০১ টাকা।

এর আগে, গত বছরের ৩ মার্চ ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি কিনতে লাগতো ৫৩ হাজার ৪২১ টাকা।

>> ভারতে সোনার দামের নতুন রেকর্ড

বাজারের সোনার দাম পর্যালোচনা করে দেখা গেছে, গত এক বছরে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরিতে বেড়েছে ২০ হাজার ৫২৯ টাকা। ২১ ক্যারেট মানের সোনার দাম বেড়েছে ২০ হাজার ১৩৭ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১৬ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ১৩ হাজার ৮৮০ টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কয়েকদিন পরে দেশের বাজারে দাম বাড়ায় বাজুস। এবার আন্তর্জাতিক বাজারেই সোনার দাম বেড়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। এ জন্য দেশের বাজারে সোনার দাম বেড়েছে। তাতে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে সোনার দাম। ইচ্ছে থাকলেও এখন ক্রেতা সোনার গহনা কিনতে আসছেন না।

সোনার দাম বাড়লে বেচাকেনা কমে যায়। এখন ভালো মানের সোনার ভরি এক লাখ টাকা। এখন লাখ টাকা দিয়ে কেউ প্রয়োজন ছাড়া সোনা কিনতে আসবেন? দাম বাড়ার কারণে ক্রেতা নেই, বেচাকেনাও কম।

আমিন জুয়েলার্সের বিক্রয় কর্মকর্তা মো. মিজান

করোনার পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব মন্দা অর্থনীতির ধাক্কা আমাদেরও লেগেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে সেভাবে আয় বাড়েনি। মানুষ মৌলিক চাহিদা মেটানোর পর আনন্দ বিনোদন করে, শখের জিনিস কেনেন। বর্তমান পরিস্থিতিতে উৎসবে-আনন্দে সোনা কেনার মতো টাকা-পয়সা মানুষের হাতে নেই, তাই শখও হয় না।

>> সংকটে টালমাটাল পাকিস্তানে কমল স্বর্ণের দাম

রাজধানীর আমিন জুয়েলার্সের বায়তুল মোকাররম শাখার বিক্রয় কর্মকর্তা মো. মিজান ঢাকা পোস্টকে বলেন, সোনার দাম বাড়লে বেচাকেনা কমে যায়। এখন ভালো মানের সোনার ভরি এক লাখ টাকা। এখন লাখ টাকা দিয়ে কেউ প্রয়োজন ছাড়া সোনা কিনতে আসবেন? দাম বাড়ার কারণে ক্রেতা নেই, বেচাকেনাও কম।

শরীফ আহমেদ নামের একজন ক্রেতা জানান, আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। ঈদের পরে বিয়ে। তাই রোজার আগেই গহনা কিনতে এসেছি। এসে দেখি সোনার ভরি লাখ টাকা। তাতে যে পরিমাণ সোনার অলঙ্কার কেনার কথা ছিল তা কেনা সম্ভব হবে না। শুধু সোনার একটি আংটি কিনেছি। অন্য গহনা পরে কিনব, দেখি দাম কমে কি-না

তিনি বলেন, দাম কম থাকলেই আমাদের বেচাকেনা জমজমাট থাকে। সারাদিনে দুয়েকজন কাস্টমার এসেছেন। অতি প্রয়োজন থাকায় তারা এসেছেন। আবার অনেকে দেখে দাম শুনে চলে যাচ্ছেন। বিশেষ প্রয়োজন অর্থাৎ বিয়ে ছাড়া সোনা কিনছেন না। সব সময় ঈদের আগে সোনার অলঙ্কার কেনাবেচা বেশি হয়। তবে দাম না কমলে এবার বিক্রিও তেমন হবে না।

ক্রেতাদের সঙ্গে আলাপকালে তারা বলেন, এতো দাম দিয়ে তো আর সোনার গহনা কেনা যাবে না। দাম বেড়েছে এটা জানতাম না, মার্কেটে এসে দেখি আজ থেকে সোনার দাম বেড়েছে। তাই বেশ কয়েকটি জুয়েলারির দোকান ঘুরে দেখেছি, কিন্তু কেনা হয়নি।

সোনা হলো সম্পদ। সম্পদের সঠিক মূল্যায়ন করা দরকার। তাই আন্তর্জাতিক বাজারে যখন সোনার দাম বাড়ে তখন তা সমন্বয়ের জন্য দেশের বাজারে দাম বাড়ানো হয়। যদি সমন্বয় না করা হয় তাহলে সোনা পাচার হওয়ার সম্ভাবনা থাকে

বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন

শরীফ আহমেদ নামের একজন ক্রেতা জানান, আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। ঈদের পরে বিয়ে। তাই রোজার আগেই গহনা কিনতে এসেছি। এসে দেখি সোনার ভরি লাখ টাকা। তাতে যে পরিমাণ সোনার অলঙ্কার কেনার কথা ছিল তা কেনা সম্ভব হবে না। শুধু সোনার একটি আংটি কিনেছি। অন্য গহনা পরে কিনব, দেখি দাম কমে কি-না।

বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ঢাকা পোস্টকে বলেন, দাম বৃদ্ধি ক্রেতা-বিক্রেতা কেউই পছন্দ করেন না। বেড়ে গেলে লাভ নেই, যদি ক্রেতারা না কেনেন। কাগজে-কলমে দাম বাড়লেও বিক্রি নেই। ব্যবসায়ীরাও সবসময় সহনীয় দাম আশা করের, যে দামে ক্রেতারা পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

>> ২ মার্কিন ব্যাংকের ধস, তেলের পর বাড়ল স্বর্ণের দামও

সিরাজ জুয়েলার্সের মালিক বলেন, এখন সোনার অলঙ্কারের ব্যবসা অনেক কমে গেছে। মানুষ আগের মত সোনার গহনা কেনেন না। এখন বিয়ের দাওয়াতে কেউ সোনার অলঙ্কার দেয় না। উপহার সামগ্রী থেকে এখন সোনা উঠে গেছে। অতি প্রয়োজন অর্থাৎ বিয়ে ছাড়া খুব একটা সোনার অলঙ্কারের ব্যবহার হয় না। যার কারণে আগে যে বেচাকেনা ছিল তারচেয়ে কয়েকগুণ কমেছে। আগামীতে সোনার বাজারের পরিস্থিতি কি হবে তাও বলা যাচ্ছে না। কারণ বৈশ্বিক অর্থনীতি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সব মিলিয়ে সোনার বাজার নির্ভর করবে দাম বাড়বে কি কমবে।

দেশে চাহিদা অনুযায়ী সোনা বৈধ পথে আমদানি হয় না, তারপরও কেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়- জানতে চাইলে এই বাজুস নেতা বলেন, সোনা হলো সম্পদ। সম্পদের সঠিক মূল্যায়ন করা দরকার। তাই আন্তর্জাতিক বাজারে যখন সোনার দাম বাড়ে তখন তা সমন্বয়ের জন্য দেশের বাজারে দাম বাড়ানো হয়। যদি সমন্বয় না করা হয় তাহলে সোনা পাচার হওয়ার সম্ভাবনা থাকে।

The post সোনার বাড়তি দামে ক্রেতা উধাও appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.

সোনার দামে রেকর্ড, ভ‌রি ৯৮ হাজার ৭৯৪
দে‌শের বাজা‌রে সোনার দা‌ম রেকর্ড প‌রিমাণ বাড়ানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ নতুন এ দাম নির্ধারণ ক‌রে‌ছে।

শ‌নিবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ৩০১ টাকা দরে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ সোনার দাম নির্ধারণ ক‌রেছিল বাজুস যা পরদিন ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী শ‌নিবার (১৮ মার্চ) পর্যন্ত ২২ ক্যারেটের ভরি বিক্রি হয়েছে ৯১ হাজার ৯৬ টাকায়। সেই হিসেবে আজ সাড়ে সাত হাজারেরও বেশি টাকা বাড়ানো হলো স্বর্ণের দাম।

গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। ওই দিন ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয় ৮৮ হাজার ৪১৩ টাকা। এরপর ৭ জানুয়ারি ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে হয় ৯০ হাজার ৭৪৬ টাকা এবং ১৪ জানুয়ারি ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে হয় রেকর্ড ৯৩ হাজার ৪২৯ টাকা। মাঝে ৪ ফেব্রুয়ারি সোনার দাম কিছুটা কমলেও সেটি ৯০ হাজারের ঘরে থেকে যায়।

আজ এক লাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে প্রতি ভরি সোনার দাম করা হলো ৯৮ হাজার ৭৯৪ টাকা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের দামের ক্ষেত্রে এটিই একবারে সবচেয়ে বেশি পরিমাণে মূল্যবৃদ্ধির ঘটনা।

এদিকে সোনার দাম কমা‌নো হ‌লেও আজ অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

The post সোনার দামে রেকর্ড, ভ‌রি ৯৮ হাজার ৭৯৪ appeared first on ব্রেকিংবিডিনিউজ২৪.