বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে সামনে রেখে ব্যাটিং শক্তি নির্ভর দল গড়েছে ঢাকা ডাইনামাইটস । দলটির টপ অর্ডারে আছেন দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ।
অধিনায়ক সাকিব আল হাসান এর সাথে আছেন আরেক মারকুটে আন্দ্রে রাসেল । টি-২০ ম্যাচে তিনি তার পার্ফরমেন্স দিয়ে সর্বত্র ঝলক দেখিয়েছেন ।
তাছাড়া,দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানের চাহিদা মেটাতে আছেন নুরুল হাসান। ক্যারিবিয়ান সুনিল নারিন ইনিংস শুরু করতে দেখা যেতে পারে। তাছাড়া, মিডেল অর্ডারে দলটি বড় ভরসা রাখবে কিরন পোলার্ড, মিজানুর রহমানের উপর।
ঢাকা ডাইনামাইটস হয়ে খেলবেন লঙ্কান পেস শাহাদাত হোসেন। এছাড়া আসিফ হাসান, হযরতউল্লাহ জাজাই, ইয়ান বেল, কিরন পোলার্ড, মিজানুর রহমান মতো মারকুটে ব্যাটসম্যানরা আছেন। স্বদেশিদের মধ্যে আছেন রনি তালুকদার, শুভগতা হোম ।
ঢাকা ডাইনামাইটস স্কোয়াডঃ সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, অ্যান্ড্রু বার্চ, আসিফ হাসান, হযরতউল্লাহ জাজাই, ইয়ান বেল, কিরন পোলার্ড, মিজানুর রহমান, নাঈম শেখ, নুরুল হাসান, কাজী ওনিক, রনি তালুকদার, রোভমান পাওয়েল, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, শুভগতা হোম, সুনিল নারিন ।
