তোমাদের ঘরে তো শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছে। এখন ঘরের ফ্যানের দিকে তাকিয়ে জোরে জোরে শেখ হাসিনা, শেখ হাসিনা বলতে থাকো বিএনপির উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমন মন্তব্য করেছেন। আজ শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেছেন, খাদ্যমন্ত্রী মন্ত্রী বলেন, ‘তোমাদের ঘরে তো শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছে। এখন ঘরের ফ্যানের দিকে তাকিয়ে জোরে জোরে শেখ হাসিনা, শেখ হাসিনা বলতে থাকো। এ ছাড়া আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। যদি সাহস থাকে শান্তিপূর্ণ রাজনীতিতে আসুন। কি নিয়ে মাঠে লড়বেন। নিজেদের মধ্যে দ্বন্দ্বের শেষ হয় নাই। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন সেটিও ঠিক নাই।’
দেশের উন্নয়ন নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘রাস্তাঘাট, স্কুল-কলেজের অবকাঠামো, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ সারা দেশের সুষম উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা অন্য কোনো সরকারের আমলে ছিল না।
