বেড়েছে লবণের দাম

জ্বালানী তেলের দাম বাড়ার পরে প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম বাড়ার কারণে নিম্ন আয়ের মানুষ জন নানা রকম সমস্যা সম্মুখীন হচ্ছে। খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে বেড়েছে লবণের দাম। গত দুই মাসে তিন দফায় কেজিতে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। কয়েক দিন আগে প্রতি কেজি প্যাটেকজাত লবণের দাম বেড়েছে ৩ টাকা।

রেজওয়ানুল ইসলাম নামের এক ক্রেতা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে জন-জীবন বিপযস্ত। এদিকে কয়েক দিন যাবৎ লবণ কিনতে গিয়ে কেজি প্রতি ৫টাকা বেশি নিচ্ছে। তবে কেন বাড়ল লবণের দাম তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ীদের জিজ্ঞেস করার পর তারা বলে তাদের নাকি কিছু বলারও নাই, করারও নাই। কোম্পানি বেশি দামে বিক্রি করছে তাদের কাছে। এজন্য তারাও বেশি দামে বিক্রি করবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে গেছে, ব্র্যান্ডের একটি কোম্পানির প্যাকেটজাত লবণ গত মাসে কেজিপ্রতি ৩৫ টাকা ছিল, যা তিন টাকা বেড়ে এখন ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা জানান, এক সময় কোনো পণ্যের গায়ে যা লেখা থাকতো তার চেয়ে এক টাকা বা দুই টাকা কমে বিক্রি করা হতো। তবে এখন আর কমে বিক্রি করা হয় না। প্যাকেটে যা লেখা থাকে তাই বিক্রি করা হচ্ছে। লবণের মূল্যবৃদ্ধির কারণে পণ্যমূল্যের চাপ আরো বাড়বে ভোক্তাদের ওপর।

কোরবানির ঈদের সময় প্যাকেটজাত ২৫ কেজি লবণের এক বস্তার দাম ছিল ৭৫০ টাকা। ঈদের পরেই তা ৫০ টাকা বেড়ে হয়েছে ৮০০ টাকা। আগস্টে আরেক দফায় বস্তাপ্রতি ১০ টাকা বেড়েছে। এখন এক বস্তার দাম ৮৫০ টাকা।