এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান দলপতি মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে লঙ্কানরা।
প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ৩ ওভারে ৩ উইকেটে ৫ রান। দুটি উইকেট নিয়েছে ফজল হক ফারুকী।
দুদলের আজকের একাদশ
শ্রীলঙ্কা : দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা ও মাথিশা পাথিরানা।
আফগানিস্তান : হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমারজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান জাদরান ও ফজল হক ফারুকী।
