হাইকোর্টের রায়ে জিতলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান।
গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে পদাবনতির আদেশ অবৈধ ঘোষণা করে সামিয়া রহমানকে সব সুযোগ-সুবিধাসহ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।
সামিয়া রহমানের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রায় শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আদালত জারি করা রুল অ্যাবসুলেট করে আজকে রায় দিয়েছেন। রায়ে তাকে সব সুযোগ-সুবিধা ফিরিয়ে দিতে বলেছেন আদালত।’
এর আগে সামিয়া রহমানকে পদাবনতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর রুল জারি করেছিল হাইকোর্ট। ওই রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার রায় দিয়েছে উচ্চ আদালত।
