বিধবা মায়ের জন্য পাত্র খুঁজছেন ছেলে। সে জন্য ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়েছেন।
গত শনিবার রাতে মায়ের জন্য পাত্র চেয়ে ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের ফেসবুক গ্রুপে বিজ্ঞপ্তি পোস্ট করেন ছেলে মোহাম্মদ অপূর্ব।
বিজ্ঞপ্তির সঙ্গে মা-ছেলে ও মায়ের একার ছবি যুক্ত করেছেন অপূর্ব।
কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, সে কথাও অপূর্ব উল্লেখ করেছেন সেই বিজ্ঞপ্তিতে।
তিনি লিখেছেন, বাবা মারা গেছেন। তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি।
মায়ের জন্য কেমন পাত্র চান, তার বর্ণনায় অপূর্ব লিখেছেন— মায়ের সঙ্গে মানানসই পাত্র চাই। পাত্র অবশ্যই ঢাকার আশপাশের হলে ভালো হয়। শিক্ষাগত যোগ্যতা কম হলে সমস্যা নেই। পাত্রের পেশা চাকরি বা ব্যবসা-যে কোনোটা হতে পারে। তবে নামাজি হতে হবে। পাত্রকে একদম সাদামাটা হতে হবে। যিনি তার মায়ের জীবনের বাকি চলার পথের সঙ্গী হতে পারবেন। পাত্রের বয়স ৪২ থেকে ৫০ বছরের মধ্যে হলে ভালো হয়।
এর পর পাত্রী হিসেবে নিজের মায়ের নাম, পরিচয়, উচ্চতা ও ঠিকানা দিয়েছেন অপূর্ব।
