৮ বছর বিয়ে, হয়নি সহবাস! আদালতে তারকা দম্পতি

২০১৪ সালে বিয়ে করেন ভারতের ওড়িশা অভিনেতা ও সংসদ সদস্য অনুভব মোহান্তি এবং অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনী। কিন্তু গত ৮ বছরেও স্ত্রীর সঙ্গে তার শারীরিক কোনো সম্পর্ক হয়নি বলে অভিযোগ অনুভবের। স্ত্রী ইচ্ছুক নন। এ জন্য তিনি আদালতের দারস্থ হয়েছেন। কটকের অতিরিক্ত জেলা বিচারক ম্যাজিস্ট্রেটের (এডিজেএম) আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন অনুভব।

এই সাংসদ-অভিনেতার অভিযোগ, বিয়ের পর থেকেই কোনো রকম শারীরিক ঘনিষ্ঠতায় ইচ্ছুক নন তার স্ত্রী বর্ষা। উল্টো নেটমাধ্যমে তার নামে অপপ্রচার চালাচ্ছেন। এমনই অভিযোগে আদালতের দ্বারস্থ হন অনুভব। আদালত থেকে এরইমধ্যে বর্ষাকে দুই মাসের মধ্যে অনুভবের পৈতৃক বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে। তবে প্রতি মাসে বর্ষাকে ৩০ হাজার টাকা খোরপোষ দিতে হবে তার।

অন্য একটি পিটিশনে বর্ষার আয়ের উৎস প্রকাশের দাবি করেছিলেন অনুভব। গত সপ্তাহে সেটির শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত সেটির রায় দেয়নি আদালত।

কয়েক দিন আগে, অনুভব নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে অভিনেতা বলেন, বিচ্ছেদের যে আবেদন করেছেন, তাতে শুধু একটি কারণ উল্লেখ আছে। বিবাহের অসম্পূর্ণতার। কারণ তার স্ত্রী আজ পর্যন্ত তাকে ‘স্বামীর বৈবাহিক অধিকার’ দেননি। স্বামী হয়ে কত দিন তিনি বিষয়টি সহ্য করবেন তা আদালতের উপর নির্ভরশীল বলেও জানান অনুভব।

অভিনেতা অনুভব ওড়িশার শাসক দল বিজু জনতা দলের (বিজেডি) প্রার্থী হিসাবে ২০১৩ সালে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৬ সালে স্ত্রী বর্ষার বিরুদ্ধে প্রথম আদালতে যান তিনি। পাল্টা অভিযোগ করেন বর্ষাও। ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে প্রথমে থানায় এবং পরে ওড়িশা হাইকোর্টে অভিযোগ জানান অভিনেত্রী। খুব শিগগিরই নিষ্পত্তি হতে চলেছে তারকা দম্পতির সব মামলার।