নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে হাসানুজ্জামান হাসু (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। রবিবার (৫ জুন) সকালে জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।হাসানুজ্জামান হাসু পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, একমাত্র ছেলে হাসানুজ্জামোনের ছবি বুকে নিয়ে হতভাগ্য পিতা শফিকুল ইসলামের কান্নায় এখানকার আকাশ বাতাশ ভারি হয়ে ওঠে। পিতা অভিযোগ করে বলেন, স্থানীয় এক যুবক আমার ছেলের কাছে টাকা পেত এবং বার বার টাকার জন্য চাপ দিত। সময় মত টাকা ফেরৎ দিতে না পারায় তারাই এমন কাজ করতে পারে বলে ধারণা করছেন। হাসানুজ্জামান হাসু শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরেনি।
রবিবার সকালে হাসুর মরদেহটি বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দ্রুত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। এ ঘটনায় কোন গ্রেফতার বা আটক নেই এবং মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি।
