কালো পোশাকে নেটদুনিয়াতে প্রায়স ঝড় তুললেন জয়া আহসান

নেটদুনিয়াতে প্রায়স ঝড় তোলেন জয়া আহসান। এবং এই শীতের মাঝেই উষ্ণতার ঝড় তুলে দিলেন আজ তার সোশ্যাল মিডিয়াতে নতুন কিছু ছবি পোস্ট করে। সেই ছবিতে তাকে দেখা গেলো পা থেকে মাথা অব্দি কালো পোশাকে।

এবং এই কালো পোশাকে তিনি খুব সহজেই আগুন ধরিয়ে দিয়েছিলেন তার অনুরাগীদের মনে। ৩ ফেব্রুয়ারি এবং আজ (৭ ফেব্রুয়ারি) একই পোশাকে পোশাক আপলোড দিয়েছেন তিনি। এবং সেখানেই পরছে একের পর এক কমেন্ট। এতো ভালোবাসার মাঝে বেশিরভাগ মানুষই লিখছিলেন “পুরাই আগুন লাগছে”।

তার আগের ছবিতে প্রায় ৪০ হাজার মানুষের রিঅ্যাক্ট আছে। এবং আজকের ছবিতেও পরেই চলছে ভক্তদের ভালোবাসা ও কমেন্ট।

সম্প্রতি তিনি ব্যস্ত আছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের কাজে। সিনেমাটি পরিচালনা করছেন টালিগঞ্জের পরিচালক সুমন মুখোপাধ্যায়; এতে জয়া ছাড়াও উপন্যাসের শশী চরিত্রে যাবে আবীর চট্টোপাধ্যায় ও কুমুদ চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় থাকছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।