‘হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিও’

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ ইউসুফপুর এলাকায় ফেসবুকে স্টাটাস দিয়ে রোমান নামে এক যুবক গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। সে দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসের আলী বেপারীর ছেলে। জানা যায়, গতকাল সোমবার রাত ৯ টা তের মিনিটি তার পার্সোনাল Az Roman ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়।

পোস্টে লেখা ছিল ‘হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিও প্রিয়জন বলতে কেউ নেই সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝেনা হারিয়ে গেলে সবাই খোঁজে।’

এমন এক হৃদয়বিদারক লেখার মাঝে নিজেকে মৃত্যুর কোলে দিয়ে সবাইকে কাদিয়ে চলে যায় রোমান নামে (১৯) নামে এ যুবক। সম্প্রতি ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতো। গত এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি দোহারের ইউসুফপুরে আসে।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে দশটায় রোমানদের নিজস্ব বাড়ির নির্মানাধীন বিল্ডিং এর সিড়ির রডের সাথে গলায় রশি পেচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ নামায় স্বজনরা।

এ বিষয়ে নিহত রোমানের মা জানায়, রাত দশটার পরে তাকে ফোন দেয়, সে ফোন না ধরলে পুনরায় ফোন দিতেই নির্মানাধীন ভবন থেকে রিংটনের আওয়াজ আসতেই কাছে গিয়ে দেখো রোমান বিল্ডিংয়ের রডের সাথে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলে আছে।

মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পরে যা এখন রীতিমত ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোহার থানা পুলিশ মঙ্গলবার ঘটনাটি অবহিত হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে লাস দোহার থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত কামরুজ্জামান জানায়, লাশের সুরহতাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠানো হবে। পরে রিপোর্টে ভিত্তিতে জানা যাবে মৃত্যুর কারন।