বৈবাহিক সূত্রে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বাংলাদেশের জামাই। যদিও তাঁর পরিবার ব্রিটিশ পাসপোর্টধারী। তবে ভৌগোলিকভাবে মঈনের শ্বশুরবাড়ি বাংলাদেশের সিলেটেই।
প্রসঙ্গটি তুলতেই মঈনের মুখে হাসি, ‘বাংলাদেশ আমার সব সময়ই ভালো লাগে।
এবার সিলেটে এলাম, এই প্রথম আমার এই শহরে আসা। তবে পরিবারের কেউ আসতে পারেনি। এটা দুঃখজনক।’
উল্লেখ্য, মঈন বিপিএলে প্রথমবার খেলতে আসেন ২০১৩ সালে। সেবার দুরন্ত রাজশাহীর হয়ে মাঠে নেমেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো খেলতে এসে নাম লিখিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।
