ইসলামি শিক্ষা ধ্বংস করতে একটি চক্র ২০২৩ সালে পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাতিলের প্রস্তাব করেছে। আগামী প্রজন্ম রক্ষায় শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, আধুনিক সমাজ ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। মানুষ অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। দেশে আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে এবং বাচ্চারা ঘরে ফেরে, সেই দেশে ইসলামী শিক্ষা নিয়ে চক্রান্ত বরদাশত করা হবে না।
সমাবেশ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।
