নামাজরত মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিলো ছেলে

গতকাল রাতে ময়মনসিংহে নামাজ আদায়ের সময় মাকে দা দিয়ে কু;পি;য়ে হ;;ত্যা করেছেন ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। তবে ছেলেটি ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মধ্য বারেরা গ্রামে এ ঘটনা ঘটে। নি;হ;তের নাম মোমেনা বেগম। ৬৫ বছর বয়সী মোমেনা একই গ্রামের আবুল বাশারের স্ত্রী।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, এশার নামাজ পড়ছিলেন মোমেনা। এ সময় বাড়িতে এসে মাকে ডাকাডাকি করতে থাকেন জাকির। নামাজ পড়ার কারণে তার মা সাড়া দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় তার মায়ের ঘাড়ে দা দিয়ে কো;প দেন। এতে মোমেনার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মা;রা যান।

এ সময় ওসি ফারুক হোসেন আরও বলেন, এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম;রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ম;র্গে পাঠায়। এছাড়া ছেলে জাকির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।