সুনিল নারিন এখন ঢাকায়

কুড়ি ওভারের ক্রিকেটের অন্যতম একটা বিজ্ঞাপন নারাইন। ব্যাটিং এবং বোলিং দুই ভূমিকাতেই সমানভাবে চলে ক্যারিবিয়ান সেনসেশনের হাত। টেস্ট ক্রিকেটে খেলেছেন। খেলেছেন একদিনের ক্রিকেটেও। কিন্তু সুনিল নারাইন বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে। অথচ এই নারাইন হারিয়ে যেতে পারতেন; ঝরে পড়তে পারতেন অঙ্কুরেই। সেটা না হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তারা বাবার।

ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার সুনীল নারিন। আজ বিকালে ঢাকায় আসেন তিনি। বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে খেলবেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। ডাইরেক সাইনিং-এ তাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা।

বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুনীল নারিন ছাড়াও কুমিল্লার হয়ে খেলবেন ফাফ ডু প্লেসিস এবং মঈন আলী। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দেশ সেরা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান লিটন দাস, ইমরুল কায়েস।

এছাড়াও বাংলাদেশে এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে দেখা গিয়েছে স্টিভ রোডসকে।