বিছানায় সুকেশ-জ্যাকলিনের ছবি ভাইরাল, ছবিসহ

দীর্ঘদিন ধরেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের প্রেমের সম্পর্ক চলছে। সুকেশের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক কেমন তা নিয়ে ভক্তদের মধ্যে দ্বন্দ্ব কাটতে না কাটতেই দুজনের আরও একটি ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যাচ্ছে, বলিউড অভিনেত্রীর নাকে চুমু খাচ্ছেন ব্যবসায়ী সুকেশ। ছবিটিতে দুজনকে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। জ্যাকলিনের গলার কাছে আবার ফুটে উঠেছে একটি লাল দাগ, যাকে লাভ বাইট বলেই ব্যাখ্যা দিচ্ছেন অনেকে। অভিনেত্রীর মুখের একগাল হাসিও যেন তৃপ্তিরই ইঙ্গিত দিচ্ছে।

মাস কয়েক আগেই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছিল। দিল্লির রোহিণী জেলে বন্দি চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণার পাশাপাশি আরও ২০টি অর্থ আত্মসাৎ মামলা আছে।

অভিযোগ উঠেছিল, জ্যাকলিনকে কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ। ফ্ল্যাটও নাকি কিনে দিয়েছিলেন। সুকেশের কাছ থেকে গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতা, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। সুকেশও দাবি করেছিলেন, তিনি জ্যাকলিনকে মোট ৭ কোটি টাকার গয়না দিয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকা জ্যাকলিনের বোনকে প্রায় এক কোটি টাকা লোন অফার করার পাশাপাশি একটি বিএমডব্লিউ গাড়িও দিয়েছেন।

জ্যাকলিনের মাকে দিয়েছেন একটি পোর্শে গাড়ি। অভিনেত্রীর পরিবারকে একটি দামি ইটালিয়ান গাড়ি দিয়েছেন বলেও দাবি করেছিলেন সুকেশ। জ্যাকলিনের পাশাপাশি অভিনেত্রী নোরা ফাতেহিকেও নাকি একাধিক দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এমনকী সুকেশ যখন জেলে বন্দি, তখন নাকি নিয়মিত ফোনে কথা হত জ্যাকলিনের সঙ্গে। এই নিয়ে ইডির জেরার মুখেও একাধিকবার পড়তে হয়েছে জ্যাকলিনকে।

শুধু জ্যাকলিন নন, জেরার মুখে পড়েছেন বিটাউনের পরিচিত মুখ নোরা ফতেহিও। সব মিলিয়ে বিষয়টি নিয়ে যথেষ্ট নাড়াচাড়া পড়েছে বারবার। তার মধ্যে গত বছর জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যেই দুজনের নতুন আরেকটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হলো। তবে ছবিটি কখন তোলা হয়েছিল তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে গত বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ছবি তোলা হয়েছিল। সেই সময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন সুকেশ।

জানা যায়, জ্যাকলিনের সঙ্গে পরিচয় হওয়ার আগে তার সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছিল সুকেশ। তিনি ভালোভাবেই জানতেন তখন অভিনেত্রীর হাতে কোনো বড় বলিউড প্রজেক্ট ছিল না। সেই সুযোগ নিয়েই ৫০০ কোটি টাকা বাজেটের সিনেমা তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সুপারহিরো ফিল্মের সিরিজ তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন সুকেশ। জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে, এমনটাই জানিয়েছিলেন তিনি। বলিউড অভিনেত্রীকে নাকি সুকেশ এও বোঝাতেন যে তার মতো একজন অভিনেত্রীর সুপারহিরো ফিল্মে মুখ্য ভূমিকায় অভিনয় করা উচিত। সেই ছবির জন্য তিনি ৫০০ কোটি টাকা দিতে প্রস্তুত।

রহস্যের জট খুলতে না খুলতেই ফের ভাইরাল হওয়া নতুন ছবি নিয়ে তোলপাড় হয়ে গেল।এদিকে ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নিজের ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়া নিয়ে হতাশ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাই নিয়ে ট্যুইটারে একটি পোস্ট করে বলছেন, আমার সংবাদমাধ্যমের বন্ধুদের কাছে অনুরোধ, আমার গোপন ছবি ছড়িয়ে দেবেন না। আমার ব্যক্তিগত পরিসর রাখতে দিন।