কুমিল্লায় বড় ধরনের সুখবর পেতে পারে জাতীয় দলের সাবেক ব্যাট্ম্যান ইমরুল কায়েস

বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে বরাবরই উজ্জ্বল ছিল ইমরুল। বর্তমানে জাতীয় দলের বাহিরে আছেন। তবে এবার বিপিএলে মাঠ মাতাবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফটের আগেই তারা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা চুক্তি করেছিল ফাফ ডু প্লেসি, মইন আলী ও সুনীল নারিনের সঙ্গে।

প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকাই তারা উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে দলে নিয়েছে। প্রথম সেটের দ্বিতীয় ডাকে তারা দলে নেয় পেসার শহিদুল ইসলামকে। দ্বিতীয় সেটে নিজেদের প্রথম ডাকে তারা দলে নিয়েছে ইমরুল কায়েসকে।

কুমিল্লার হয়ে এর আগেও খেলেছেন ইমরুল। ২০১৯ সালের বিপিএলে দলটির অধিনায়ক হিসেবে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি। এবারের আসরেও দলটির অধিনায়কত্বের অন্যতম দাবিদার জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। কুমিল্লার কর্ণধার নাফিসা কামাল জানিয়েছেন দেশিদের মধ্যেই কাউকে দেয়া হবে অধিনায়কত্ব।

ইমরুল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে নাফিসা বলেন, ‘এখন বললে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেশি কেউই অধিনায়ক হবে এটা নিশ্চিত। কে অধিনায়কত্ব পাবে সেটা এখনই বলা যাবে না।’