বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটে নিজেদের দলকে সামলেছে ঢাকা। ফ্র্যাঞ্চাইজি ঘিরে বিতর্কের মধ্যেও ঢাকা খুব ভারসাম্যপূর্ণ দল গড়েছে।
প্লেয়ার্স ড্রাফটের আগমুহূর্তে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সরাসরি দলভুক্ত করে ঢাকা। এরপর চমক ছিল প্লেয়ার্স ড্রাফটেও। ড্রাফটের শুরুতেই দলটি কিনে নেয় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এরপর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও দলভুক্ত করে ঢাকা।
রিয়াদ, তামিম, মাশরাফি ছাড়াও ঢাকা দলে ভিড়িয়েছে রুবেল হোসেন, নাঈম শেখ, শফিউল ইসলাম, এবাদত হোসেনের মত ক্রিকেটারদের। আছেন গতি তারকা রুবেল হোসেনও।
এর আগে রিয়াদের পাশাপাশি ৩ বিদেশি ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করেছে ঢাকা। তারা হলেন- শ্রীলঙ্কার ইসুরু উদানা, আফগানিস্তানের কাইস আহমেদ ও আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান।
এছাড়া আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও ফজল হক ফারুকীকে দলে নিয়েছে ঢাকা।
একনজরে প্লেয়ার্স ড্রাফট শেষে ঢাকার স্কোয়াড
সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
ড্রাফট থেকে : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।
