লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত আরেক জনকে আরেকজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মোহাম্মদ রাকিব (১৬) বরগুনার পাথরঘাটার কালমেঘা গ্রামের শাহজালাল হাওলাদারকে ছেলে। রাকিব নারায়ণগঞ্জের একটি হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। রাকিবের বাবা শাহজালাল জানান, রাকিব নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় হাফেজী বিভাগে পড়ত। তার সাথে বরগুনার আরও ৯ জন একই মাদ্রাসায় পড়ত। শীতকালীন ছুটি বাকি ৯ জনের সাথে বরগুনা রওয়ানা করেছিলো রাকিব।
কিন্তু আমার ছেলে বরগুনা তো ঠিকই আসলো তবে লাশ হয়ে। রাকিবের সাথে থাকা অন্যরা ঘুমিয়ে ছিল, তবুও তারা জান বাচিয়ে ফিরে এসেছে। আমার ছেলে জেগে থেকেও জীবন বাচাতে পারল না।
তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে রাকিবের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করি, কিন্তু পারিনি। এরপর আজ দুপুরে পোটকাখালী গনকরবে এসে একের পর এক কফিন দেখতে থাকি।
এক সময় দেখি আমার বাজানের পোড়া মুখের ছবিটা কফিনে লাগানো। বাজানের গায়ের সবুজ পাঞ্জাবিটাও পুড়ে গেছে। আমি এখন কি নিয়ে বাঁচবো, রাকিবের মাকেও বা কি বলে শাত্বনা দেব। আল্লাহ যেন আর কোন বাবাকে এরকম পরিস্থিতির মুখোমুখি না করে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দিনগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রানহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এছাড়াও আহত রয়েছে শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন।
