মায়ের বিয়ে নিয়ে খুশির অন্ত ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের বিয়ের সবকিছু তদারকি করেছে, খুঁটিনাটির ছবি তুলে টুইটারে হালনাগাদ জানিয়েছে। কিন্তু সর্বশেষ হালনাগাদ জানানোর পোস্ট আবেগে ভাসিয়েছে নেটিজেনদের।
মেয়েরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি ভিডিও ব্যাপক আগ্রহ সহকারে শেয়ার করে। কিন্তু নিজের মায়ের ছবি বা ভিডিও শেয়ার করেন এমন ঘটনা খুবই সীমিত ও বিরল।
সেই বিরল ঘটনা ঘটিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন এক টুইটার ব্যবহারকারী। শুধু তাই নয়, মায়ের ১৫ বছর আগের অসুখী বিবাহিত জীবনের ইতি টানার ঘটনাও অকপটে স্বীকার করেছে মেয়েটি। মেয়েটির নাম মমি।
তবে বিয়ের পরে বাবাকে গ্রহণ করার পর বেশ আনন্দেই ঝরঝর করে কেঁদে দেয়। পরে মা এসে তাঁকে সান্তনা দেন। এমন দুটি ছবি গতকাল রবিবার টুইটারে শেয়ার করেছেন মমি।
নিজের ৩৫ বছর বয়সী মাকে ফের বিয়ের পিঁড়িতে দেখে নিজের ভালোলাগাটাও শেয়ার করেছেন তিনি। আর মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট আলোড়ন তুলেছে ইন্টারনেট নেটদুনিয়ায়। ওই মায়ের নাম সনি, যা মেয়ে নিজেই জানিয়েছে।
মমি টুইটারে মায়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছে। একটা ভিডিওতে তার মায়ের হাতে দুই নারীকে মেহেদি পরাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে মা বিয়ে করছেন।’
আরেক টুইটে তিনি লিখেছেন, ‘সত্যিটা হলো আমি আর আমার ১৬ বছর বয়সী ভাই আমাদের পরিবারে একজন পুরুষ থাকার পক্ষে ছিলাম না, কিন্তু এখন? আমরা আমাদের জীবনে একজন বাবাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি।’
আরেকটি ভিডিও শেয়ার করে মাকে উদ্দেশ্য করে মমি লিখেছেন, ‘মেয়ে আমি কাঁদছি না।’
