রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক দোকানের ৪৫০ ভরি স্বর্ণ সেই সঙ্গে ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। অন্য দোকানের চুরির হিসাব চলছে বলে জানিয়েছেন দোকান মালিক। এ বিষয়ে দুপুরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে চালে যান প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা। আজ শনিবার সকালে দোকান খুলে চুরির ঘটনার বিষয়টি টের পান।
সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।’
ওসি বলেন, ‘কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে। মালিকরা এলে অভিযোগ দেওয়ার পরে মামলা নথিভুক্ত করা হবে।’
