আজ থেকে শুরু হয়েছে নবম বাংলাদেশ ক্রিকেট লিগ । রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বিসিবি সাউথ জোনের বিপক্ষে মাঠে নেমেছেন আশরাফুলরা।
প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই পেলেন অর্ধশতকের দেখা । সকালে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস ও আশরাফুল মিলে গড়েন ১০১ রানের জুটি । ইমরুল ৯৩ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরলেও আশরাফুল তুলে নিয়েছেন অর্ধশতক।
১১৯ বলে ৬১ রান করে আউট হন আশরাফুল । এখন পর্যন্ত প্রথম সেশন শেষে ইস্ট জোনের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান । এছাড়া দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।
