ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বাজে হলেও ক্রিকেটারদের ম্যাচ ফি ৬ লাখ টাকা।
ক্রিকেটারদের দাবি মেনে ম্যাচ ফি দ্বিগুণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টে অভিষেক হয় মাহমুদুল হাসান জয়ের। প্রথম ইনিংসে ডাক মারলেও দ্বিতীয় ইনিংসে করেন ৬ রান।
তবে পুরো ম্যাচ ফি বাবদ ৬ লাখ টাকা পাবেন তিনি। যার মানে হচ্ছে প্রতি রানের জন্য ১ লাখ করে টাকা পাবেন তিনি। পুরো সিরিজেই টপ অর্ডাররা ব্যর্থ হয়েছেন। মিডল অর্ডারে লিটন, মুশফিক ও সাকিব ছাড়া কেউ লড়াই করতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে এমন বাজে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্রিকেটারদের রান প্রতি টাকার অঙ্কের হিসেব নিয়ে বসেছেন। ব্যাটারদের এই হিসেবে আরেক ওপেনার সাদমান ইসলাম রান প্রতি পেয়েছেন ৬০ হাজার টাকা।
