ব্রেকিং নিউজঃ কোমরের হাড়ে ফাটল হঠাৎ অনিশ্চিত এই অলরাউন্ডার

টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় পিঠের ইনজুরিতে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন।পরে তাঁর স্ক্যান রিপোর্টে কোমরের হাড়ে ফাটল ধরা পড়ে। সেই ইনজুরি নিয়ে দেশে ফিরে আসেন সাইফউদ্দিন।

ইনজুরি ভালো না হওয়ায় ছিলেন না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।ইনজুরি কাটিয়ে এখনো শতভাগ ফিট হয়ে উঠেননি এই পেস অলরাউন্ডার।আসন্ন বিপিএল খেলা নিয়ে তাঁর শঙ্কা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে স্কটল্যান্ড এবং ওমানের বিপক্ষে ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন। পাপুয়া নিউগিনির বিপক্ষে নেন ২ উইকেট। ১ উইকেট নেন শ্রীলঙ্কার বিপক্ষে।

সব কিছু ঠিক থাকলে জানুয়ারির ২১ তারিখ পর্দা উঠতে পারে বিপিএলের অষ্টম আসরের। এখনো চূড়ান্ত হয়নি কোন ছয় দল আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।