লেগ স্পিনাদের নিয়ে ক্ষুব্ধ হয়ে বোমা ফাটালেন পাপন

বেশ কিছু দিন থেকে বাংলাদেশের ক্রিকেট অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বকাপে ভরাডুবির পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ।

ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের সুযোগ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি মনে করেন, তাদের উন্নতির পথে বাধা দলে রেখেও বসিয়ে রাখা।

শনিবার মিরপুর টেস্টের প্রথমদিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান। অন্যান্য বিষয়ের সঙ্গে উঠে আসে লেগ স্পিন প্রসঙ্গ। ‘লেগ স্পিনার নেই তা না।

লেগ স্পিনার ছিল না, কিন্তু দুই-তিনটা আছে। কথা হচ্ছে খেলানো তো হয় না। লেগ স্পিনার দিয়ে করবেন কী, যদি না খেলান। লেগ স্পিনারকে খেলাতে হবে। ঘরোয়ায়ও তো খেলায় না। প্রিমিয়ার ডিভিশনেও তো খেলায় না।’

‘এই মাইন্ডসেট থেকে বের হতে হবে। ভেতরে যেতে হবে। খেলোয়াড় থাকলেই তো হবে না। কয়েকজন নতুন ভালো করছে, বিশেষ করে স্পিনার। যেজন্য জায়গা করাটা হয়ে যাচ্ছে কঠিন।

অনেক খেলোয়াড় অফফর্মে থাকার কারণে জায়গা করা কঠিন হয়ে যাচ্ছে আমার ধারণা।’ যোগ করেন বিসিবি সভাপতি।