৮ম বিপিএলের নতুন তারিখ ঘোষণা, চূড়ান্ত হয়ে গেল ক্রিকেটারদের পারিশ্রমিক

বিশ্ব ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ দেখানো হয়েছে আগামী ২২শে জানুয়ারী এবং একটি দল কমে এই আসরে অংশ নিবে ৬টি ফ্র্যাঞ্চাইজি।

দিনক্ষণের পাশাপাশি চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকও, সর্বোচ্চ ৬৪ লাখ ৫০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটাররা। দেশীয় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান,

তামিম ইকবাল, মুশফিকুর রহিম ৫০ লাখ টাকা।দেশি ক্রিকেটার ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকে ব্যবধানটা চোখে পড়ার মতো, ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারদের চেয়ে বেশি মূল্য পাবেন ‘সি’ ক্যাটাগরিতে থাকা একজন বিদেশি ক্রিকেটার।

এবারের বিপিএলে সর্বনিম্ন ৩ জন থেকে সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্রাঞ্চাইজি গুলো, কোচের পারিশ্রমিকও নির্ধারণ করে দিয়েছে বিসিবি। কোচেদের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ টাকা।

স্কোয়াডে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে দলগুলো, পারিশ্রমিক পরিশোধের বিতর্ক এড়াতে এবারও বিসিবির মাধ্যমে মূল্য পরিশোধ করবে ফ্রাঞ্চাইজি গুলো।

বিপিএলের ৩টি ভেন্যুও চূড়ান্ত করেছে বিসিবি। সেগুলো হচ্ছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। টুর্নামেন্টের জন্য ১৫টি হোটেলও চূড়ান্ত করেছে বিসিবি, নিশ্চিত করা হবে জৈব সুরক্ষা বলয়।