অবশেষে ভারতকে নাকানি চুবানি খাওইয়ে ফাইনালে বাংলাদেশ

জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে ভারতে তিন দলের যুব ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে খেলা সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

প্রাথমিক পর্বের শেষ ম্যাচ পরিত্যক্ত হলেও অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশের যুবারা। যেখানে রাকিবুল হাসানের দলের প্রতিপক্ষ এক ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করা ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আজ মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে ২৩১ রান করে টাইগার যুবারা।

২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৪ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় যুবারা। এর ফলে ভারতীয় যুবাদের বিপক্ষে টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিল টাইগার যুবারা।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ রান। তবে তারা কেবল ১ রান সংগ্রহ করতে পেরেছে, হারিয়েছে ২ উইকেট। এতে ৪৯.৪ ওভারে ২২৪ রানেই অলআউট হয়ে গেছে তারা।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন ওংক্রিশ রাগুভাংশি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে আরিয়ান দালালের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে মেহেরাব হাসান ও তানজিম হাসান সাকিব ৩টি করে, রিপন মন্ডল ২টি, রাকিবুল হাসান ও নাইমুর রহমান ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে স্কোরকার্ডে ২৩০ রান সংগ্রহ করে টাইগার যুবারা। টাইগার যুবাদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান আসে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন মাহফিজুল ইসলাম। তিন ম্যাচেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এছাড়া মোহাম্মদ ফাহিম ২১, নাইমুর রহমান নয়ন ২০, ইফতেখার হোসেন ১৫ রান করেন। ভারতের পক্ষে একাই ৫ উইকেট শিকার করেন রিশিত রেড্ডি।