বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিমে সরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝরের নাম দেওয়া হয়েছে জাওয়াদ। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সাগর উত্তাল হওয়ায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সতর্কসঙ্কেত দেখাতে বলা হয়েছে।
আবহওয়া অফিস থেকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত ব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে ভারতে আবহাওয়া অফিসের তথ্য বলছে, বর্তমানে ঘূর্ণিঝড় জাওয়াদের গতিধারা তাকলে সেটি শনিবার সকালে আরো শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়ের রুপ নিবে।
ভারত আবহাওয়া অফিস আরো জানিয়েছে, বর্তমান অবস্থান থেকে উত্তর উত্তরপশ্চিমে এগিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িষার মাঝামাঝি এলাকায় উপকূলের কাছে পৌঁছে উত্তর উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে।
এরপর উপকূল ধরে এগিয়ে শনিবার মধ্যরাত নাগাদ ওড়িষা রাজ্যের পুরি উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে ঘূর্ণিঝড় জোয়াদ।এরপর এটি আরও উত্তর উত্তর-পূর্বে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
