কুমিল্লার ঘটনায় ইকবালসহ চারজনের ৩ দিনের রিমান্ড

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনের তৃতীয় দফায় আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধর্ম অবমাননার মামলায় দ্বিতীয় দফায় পাঁচদিনের রিমান্ড শেষে ইকবালসহ চার আসামিকে কুমিল্লা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি।

বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১টা ৫৫মিনিটের দিকে তাদের হাজির করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ এ রিমান্ড আদেশ দেন। তৃতীয় দফায় ফের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিনদিন করে মঞ্জুর করে।

সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মুহাম্মদ বলেন, আমরা এ রিমান্ডে সন্তুষ্ট নই। তাই রিভিউ করেছি। রিমান্ড আরও বাড়বে। তাছাড়া তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। অন্য আসামিরা হলেন ইকরাম, হুমায়ুন ও ফয়সাল।