আরিয়ানের অপেক্ষায় আব্রাম

পুরো পরিবার চিন্তিত। মান্নাতে নীরবতা। সেখানে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও তাঁর পরিবার। বড় ছেলে আরিয়ান খানের ফেরার অপেক্ষায় সবাই। অপেক্ষা করছে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য আব্রামও। বড় ভাইয়ের জন্য অপেক্ষার প্রহর গুনছে এই স্টার কিড।

বলিউড হাঙ্গামাকে শাহরুখ খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মান্নাতে কেউ খুব একটা কথা বলছে না। কোনও কিছু নিয়েই তাঁদের বক্তব্য নেই। তাঁদের আশা, দ্রুতই জামিন পাবেন আরিয়ান। আকস্মিক এ ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় শাহরুখ খান। কিন্তু সেটা কাউকে বুঝতে দিচ্ছেন না।

আজ অথবা কাল কি আরিয়ান ঘরে ফিরবেন? ছোট ভাই আব্রাম তাঁর জন্য অপেক্ষা করছে।

এদিকে, টাইমস নাউ-এর বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারে ভারতের মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় একজন বিদেশি নাগরিককে আটকের পর এ বিষয়টি সামনে এলো। ওই ব্যক্তির কাছ থেকে বাণিজ্যিকভাবে ব্যবহার হতে পারে এমন পরিমাণ মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে এনসিবি। টাইমস নাউ-এর বরাতে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মা’দককা’ণ্ডে গ্রেপ্তার আরিয়ান খানসহ অভিযুক্তদের মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য মুম্বাইয়ের গান্ধী নগরের একটি পরীক্ষাগারে পাঠানো হয়।

এর আগে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, আরিয়ানের হোয়াটসঅ্যাপ আলাপচারিতায় ‘অবাক করার মতো এবং অপরাধমূলক’ প্রমাণাদি পাওয়া গেছে। আন্তর্জাতিক মা’দক পাচার চক্রের সঙ্গেও সংযোগের অভিযোগ তাদের।

গত ৪ অক্টোবর আরিয়ান খানকে ফের জামিন না দিয়ে ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আদালত। আজ সেই মেয়াদ শেষ হচ্ছে।

মা’দককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। সেদিন সন্ধ্যায় মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে এক দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০, ২৭ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে। ধারণা করা হচ্ছে, ফের জামিন আবেদন করবেন তিনি।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মা’দক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।