মেসি এলেন দুই ঘণ্টা আগে

মাঠে নামতে তর সইছে না লিওনেল মেসির। এ জন্য গতকাল পিএসজির অনুশীলনে এসেছিলেন প্রায় দুই ঘণ্টা আগে! কোপা আমেরিকার পর থেকে ছুটিতে থাকায় ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে কিছুটা।

তাই আগামীকাল স্ত্রসবুর্গের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মাঠে নামার আগে ক্লাবের জিমে তাঁকে স্বাগত জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে আলিঙ্গন করার ছবিও পোস্ট করেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি। ক্যাপশনে লিখেছেন, ‘প্যারিসে স্বাগত লিও।’

এই ছবিটা স্বস্তির পিএসজির জন্য। কারণ মেসি আসার পরই ছড়িয়ে পড়েছিল এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জন। আর এমবাপ্পে ক্লাব ছাড়লে জুভেন্টাস থেকে ক্রিস্তিয়ানো রোনালদোকেও উড়িয়ে আনার পরিকল্পনা করে রেখেছে পিএসজি। এএফপি