কোপা আমেরিকার ফাইনাল ঘিরে গোটা বিশ্বে উত্তেজনা চরমে। যদিও মারাকানায় শুরুটা তেমন উত্তেজনাপূর্ণ হয়নি। দু’দলই অনেকটা রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে খেলছে। নেইমারের প্যান্ট ছিঁড়ে ফেলল আর্জেন্টাইনরা
এরই মধ্যে অপরিকল্পিত আক্রমণ খেলার ২২ মিনিটের মাথায় গোল আদায় করে আর্জেন্টাইনরা। যদিও ম্যাচের ১৪ মিনিটে একটা সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি নেইমাররা।
তবে নেইমারের আক্রমণ রুখতে গিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডারের ট্যাকলের সময় প্যান্ট ছিঁড়ে যায় নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল সে ছবি।
এদিকে ম্যাচের শুরু থেকে দু’দলই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে ২২ মিনিটে লিড নেয় মেসির দল। ডি পলের লং পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোর করেন ডি মারিয়া। ২৯ মিনিটে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিলো আলবিসেলেস্তেরা। ডি মারিয়ার জোরালো শট রুখে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা।
এর আগে ফাইনালের মঞ্চে শুরুর ১০ মিনিটে দেখা মেলেনি লাতিন আমেরিকার চিরাচরিত দৃষ্টিনন্দন ফুটবল। আর্জেন্টিনা-ব্রাজিল দু’দলের কেউই দর্শকের মন ভরাতে পারেনি। প্রথমবারের মতো বল পেতে মিনিট দশেক অপেক্ষা করতে হয়েছে সুপারস্টার লিওনেল মেসিদের।
এদিকে ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত ও ফ্রন্টলাইনারদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারসহ মাঠে উপস্থিত সবাই।
ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে টান টান উত্তেজনায় চলছে ম্যাচ। ২৮ বছর পর বড় কোন শিরোপা জয়ের হাতছানি মেসির আর্জেন্টিনার সামনে। অন্যদিকে শিরোপা জিততে মরিয়া নেইমারের ব্রাজিলও। ফাইনালে এদিন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি একাদশ সাজান ৪-৩-৩ ফরমেশনে। মারিয়া মার্টিনেজ আছেন শুরুর একাদশে। গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ। তুরুপের তাস মেসিকে কেন্দ্র করেই খেলবে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে ব্রাজিল কোচ তিতের ফরমেশন ৪-২-৩-১। দানিলো থিয়াগো সিলভারা সামলাবেন রক্ষণ। মধ্যমাঠের দায়িত্ব থাকবে ক্যাসিমিরো ফ্রেডদের ওপর। ফরোয়াডে নেইমার। তাকে বলের যোগান দেবেন এভারটন-রিচার্ডসন।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
ব্রাজিলের শুরুর একাদশ: এডারসন মোরায়েস, দানিলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রেনাল লোদি, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, ফ্রেড, এভারটন রিভেইরো, নেইমার ও রিচার্লিসন।
