২০১৪ সালের এই ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বপ্ন ভঙ্গ হয়েছিল লিওনেল মেসির। সেবার জার্মানির ১-০ গোলে হারে বিশ্বকাপের ট্রফি খুইয়েছিল আর্জেন্টিনা। সবশেষ কোপার ফাইনালেও মাঠে দাঁড়িয়ে হার দেখেছেন মেসি। দুই বছর পর আরেকটি ফাইনাল।
যে ফাইনালে অমরত্ব পাবেন মেসি নাকি নেইমার যুগের শুরু হবে এখানে? ব্রাজিলের ধারাবাহিকতা নাকি আর্জেন্টিনার শাপ মোচন? কে জিতবে কোপা আমেরিকার ফাইনালে সেটা দেখার অপেক্ষা আর কয়েক ঘণ্টা।
২০০৭ সালের পর প্রথমবার কোনো ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মারাকানায় ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
দু’বছর আগে কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের বদলা নেয়ার সুযোগ আজকের ফাইনালে।
