মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত

এবার মাঠের খেলায় অ’পরাজিত থেকে ইউরো কাপের নকআউটে পৌঁছেছে ফ্রান্স। আর মাঠের বাইরে এক অন্যরকম জয় পেয়েছেন ফ্রান্সের মু’সলিম ফুটবলার পল পগবা। তার একটি ছোট পদক্ষেপেই ইউরো কাপের আয়োজকরা মু’সলিম ফুটবলারদের সামনে ম’দের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। খবর-বিখ্যাত ইংরেজি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

এর আগে গত ১৫ জুন (মঙ্গলবার) জার্মানির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন পল পগবা। পরে কোচের সঙ্গে আসেন সংবাদ সম্মেলনে।

এ সময় সেখানে বসে দেখতে পান তার সামনে কোক ও পানির বোতলের সঙ্গে একটি হেইনেকেন বিয়ারেরও বোতল রাখা। তাই তিনি সেটি সরিয়ে নিচে নামিয়ে দেন। মূলত নিজের ধ’র্মীয় বিশ্বা’স থেকেই এ কাজটি করেছিলেন পগবা।

আর এ কারণেই ইউরো কাপের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, সামনের দিনগুলোতে আর কোনো মু’সলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না। এজন্য আগেই দলগুলোকে জিজ্ঞেস করে নেয়া হবে, সংবাদ সম্মেলনে কোন খেলোয়াড় আসছেন এবং সামনে হেইনেকেন বিয়ারের বোতল রাখা থাকলে তার সমস্যা আছে কি না।

এদিকে আয়োজকদের এ সিদ্ধান্তের ভিত্তিতেই পগবার আরেক মু’সলিম সতীর্থ করিম বেনজেমা’র সামনে রাখা হয়নি কোনো বিয়ারের বোতল। গত বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স।

আর সেই ম্যাচে জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেনজেমা। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেন তিনি। সেখানে তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেননি আয়োজকরা।