বেকহামের মতো পাত্র পেলে বিয়ে করবো : অভিনেত্রী জ্যোতি

সময়ের সেরা আলোচিত জনপ্রিয় নায়িকা জ্যোতি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, বিয়ের কথা বলতে বলতে বাসার সবাই ক্লান্ত হয়ে গেছেন। এই মুহূর্তে বিয়ের ইচ্ছাও নেই, তবে ২০২২ সালের মধ্যে বিয়ে করতে চাই,’ বললেন অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি।

তাহলে নিশ্চয় পাত্র পছন্দ করা আছে? না হলে ২০২২ সালের মধ্যে বিয়ের কথা ভাবছেন কীভাবে? উত্তরে জ্যোতি বললেন, ‘না না, একদমই না।’ বললেন, পছন্দসই পাত্র পেলে বিয়ে করবেন।

মঙ্গলবার দুপুরে আলাপে আলাপে এসব বলেন জ্যোতিকা জ্যোতি। কেমন পাত্র পছন্দ জানতে চাইলে বললেন, ‘ডেভিড বেকহামের মতো সুদর্শন কাউকে পেলেই দেরি করব না। তবে দেখতে বেকহামের মতো হলেই চলবে না, পাত্রকে

অবশ্যই উচ্চশিক্ষিত, চিন্তাভাবনায় আধুনিক, ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী এবং রোমান্টিকও হতে হবে।’ জ্যোতি বললেন, ‘আমার জীবনসঙ্গী যিনি হবেন, অবশ্যই তাঁকে আমার কাজের সহযোগী হতে হবে। আমার প্রতিও সম্মান থাকতে হবে।’

জ্যোতি এ–ও বলেন, ‘ডেভিড বেকহাম ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো, ব্র্যাড পিট, জাস্টিন ট্রুডো, লিওনার্দো ডি- ক্যাপ্রিওকে আমার ভীষণ ভালো লাগে। শারীরিকভাবে ফিট পুরুষ আমার বেশি পছন্দ। এ ক্ষেত্রে ক্রিকেটারদের চেয়ে আমার ফুটবলারদেরই বেশি ভালো লাগে।’ জ্যোতিকা জ্যোতি