গত সোমবার গ্র্যান্ড মসজিদের জীবাণুমুক্তকরণ দলে ১০টি আধুনিক স্বয়ংক্রিয় রোবট যোগ দিয়েছে।
রোবটগুলি গ্র্যান্ড মসজিদের জীবাণুমুক্তকরণ কাজে রুটিন মোতাবেক সহায়তা করবে,যা করোনভাইরাস(কোভিড-১৯) রোগ ছড়িয়ে পড়া রোধ করতে সহায়তা করার অন্যতম বিশেষ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে ।
স্মার্ট (রোবট ) মেশিনগুলি তাদের নির্ধারিত অঞ্চলের জীবাণুমুক্ত করার সকল প্রয়োজনীয় বিশেষ প্রোগ্রাম দিয়ে সজ্জিত করা রয়েছে ।
দুটি পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এর মতে, এই আধুনিক রোবটগুলি কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে কাজ করতে পারে।
