৯৫ শতাংশের বেশি ভোট পেয়ে চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন বাশার আল আসাদ। দেশটিতে গত বুধবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার রাতে সিরিয়ার পার্লামেন্টের স্পিকার হাম্মউদা সাবাগা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
স্পিকার হাম্মউদা সাবাগা জানান, এবারের নির্বাচনে ৭৮ শতাংশ ভোট পড়েছে। বাশার আল আসাদ ১ কোটি ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৯৫ দশমিক ১ শতাংশ।
বাশার আল আসাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বীদের একজন মাহমউদ আহমেদ মারেই ভোট পেয়েছেন ৪ লাখ ৭০ হাজার ২৭৬টি, যা মোট ভোটের ৩ দশমিক ১ শতাংশ। তিনি এক সময় সিরিয়ায় বিদ্রোহী জোটের মহাসচিব ছিলেন।
অন্য প্রতিদ্বন্দ্বী সোশালিস্ট ইউনিয়নিস্ট পার্টির নেতা আব্দুল্লাহ সালুম আব্দুল্লাহ পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৬৮টি ভোট, যা মোট ভোটের ১ দশমিক ৫ শতাংশ।
প্রায় এক দশক জুড়ে চলা এ গৃহযু;;দ্ধে তিন লাখ ৮৮ হাজারে;র বেশি মানু;ষ নি;হ;ত; হয়েছেন। এবারের নির্বাচনে আসাদের বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। যারা ছিলেন, পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। আর আসাদের
নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। অর্থাৎ তার সামনে কোনো চ্যালেঞ্জ ছিল না। সে কারণেই আগে থেকেই ধারণা করা হচ্ছিল একচেটিয়া প্রাধান্য বিস্তার করে এ নির্বাচনে মোটামুটি নিশ্চিতভাবেই জয়ী হচ্ছেন আসাদ।
উল্লেখ্য, ২০০০ সালে সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন বাশার আল আসাদ। ২০১১ সালে আসাদের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হওয়ার পর তা সিরিয়া;জুড়ে ছ;ড়িয়ে পড়া ব্যাপ;ক যু;দ্ধে;র রূপ নেয়। এক দশক ধরে চলা এ যুদ্ধে ক;য়েক লা;খ মানু;ষ প্রা;ণ হা;রিয়েছে। এ;ছা;ড়া প্রায় এক কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তবে বা;শার আ;সাদের নে;তৃত্বাধীন সর;কার ও সেনা;বাহিনী বলছে, তারা স;ন্ত্রা;সবা;দ মো;কা;বি;লায় সফল হয়েছে। তাদের দাবি, এক দশক ধরে চলা যু;দ্ধ-সং;ঘা;তে;র পরেও সিরিয়া যে স্বাভাবি;কভাবে চলছে এই নির্বাচন তা তুলে ধরেছে।
